একাদশে না থাকার আক্ষেপ নেই শরিফুলের

আমার খুবই ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ। এরকম একটা জয়ের অংশ হতে পেরে, ছবির ভেতর তো অন্তত আসছি (হাসি), স্কোয়াডে না থাকলেও। খুবই ভালো লাগছে। চেষ্টা করব এটা ক্যারি করার। আমি সবসময়ই প্রস্তুত, দেখা যাক যদি রিজিকে থাকে ইনশা আল্লাহ (ম্যাচ খেলব)।’

নয়া দিগন্ত অনলাইন
শরিফুল ইসলাম
শরিফুল ইসলাম |ইন্টারনেট

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ে ডারউইন টেস্ট জিতেছে বাংলাদেশ। স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে এখন নাজমুল হোসেন শান্তর দল। প্রথম টেস্টের পর সিরিজের শেষ ম্যাচ খেলতে ম্যাকাইয়ে পৌঁছেছে বাংলাদেশ। দলের সাথে আছেন শরীফুল ইসলাম। চোটের কারণে ডারউইনে প্রথম টেস্ট খেলতে পারেননি। তবে প্রথম ম্যাচে ঐতিহাসিক সাফল্যের অংশ হতে না পারলেও আফসোস নেই বাহাঁতি এই পেসারের।

বুধবার ম্যাকাইয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়টি নিয়ে কথা বলেন শরিফুল ইসলাম।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আসলে যেটা হয়, সেটা তো বলে-কয়ে হয় না। যেটা হয়, আল্লাহ ভালোর জন্যই করেন। ইনজুরির পর কিছুদিন বিশ্রাম পেয়েছি, রিহ্যাব করেছি। আমার মনে হয় শরীরের জন্য ভালো হয়েছে।

শরিফুল বলেন, ‘আমার খুবই ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ। এরকম একটা জয়ের অংশ হতে পেরে, ছবির ভেতর তো অন্তত আসছি (হাসি), স্কোয়াডে না থাকলেও। খুবই ভালো লাগছে। চেষ্টা করব এটা ক্যারি করার। আমি সবসময়ই প্রস্তুত, দেখা যাক যদি রিজিকে থাকে ইনশা আল্লাহ (ম্যাচ খেলব)।’

এদিকে ডারউইনে বাংলাদেশের পেসারদের দুর্দান্ত পারফরম্যান্সও উপভোগ করেছেন শরিফুল। সতীর্থদের সাফল্যে আনন্দিত এই পেসার মনে করেন, ব্যক্তিগত পারফরম্যান্সের চেয়ে দলের সম্মিলিত পারফরম্যান্সই জয়ের মূল চাবিকাঠি।