সেউতায় অভিবাসী ঢলের ঘটনায় মরক্কো কর্তৃপক্ষের দায় নেই : স্পেনের প্রধানমন্ত্রী

এক মাস আগে স্পেনের নিয়ন্ত্রিত সেউতা ভূখণ্ডে হঠাৎ করে বিপুলসংখ্যক অভিবাসী প্রবেশের ঘটনায় মরক্কোর কর্তৃপক্ষের কোনো দায় নেই বলে জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

নয়া দিগন্ত অনলাইন
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ |সংগৃহীত

এক মাস আগে স্পেনের নিয়ন্ত্রিত সেউতা ভূখণ্ডে হঠাৎ করে বিপুলসংখ্যক অভিবাসী প্রবেশের ঘটনায় মরক্কোর কর্তৃপক্ষের কোনো দায় নেই বলে জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

সোমবার (৩১ আগস্ট) কাদেনা সের রেডিওকে সানচেজ বলেন, ‘স্পেন সরকার যেসব গোয়েন্দা সংস্থার সাথে নিয়মিত সহযোগিতা করে, তাদের কোনো সংস্থাই মরক্কোর কর্তৃপক্ষ কোনো না কোনোভাবে এই ঘটনায় জড়িত ছিল— এমন কোনো সন্দেহ প্রকাশ করেনি।’

সূত্র : বাসস