ইউক্রেনের ৬৩৫ ড্রোন প্রতিহতের দাবি রাশিয়ার

রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গতরাতে ইউক্রেনের ৬৩৫টি ড্রোন প্রতিহত করেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

নয়া দিগন্ত অনলাইন
ড্রোন
ড্রোন |সংগৃহীত

রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গতরাতে ইউক্রেনের ৬৩৫টি ড্রোন প্রতিহত করেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রোববার (২ আগস্ট) মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে জানায়, ‘গত রাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দায়িত্বপ্রাপ্ত ইউনিটগুলো ইউক্রেনের ৬৩৫টি ড্রোন শনাক্ত করে ধ্বংস করেছে।’

বিবৃতিতে বলা হয়েছে, এক ডজনেরও বেশি অঞ্চলে এসব ড্রোন শনাক্ত করা হয়।

সূত্র: বাসস