মাশহাদে আলি খামেনির দাফন সম্পন্ন

ইরানের মরহুম সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে তার জন্মস্থান মাশহাদের কেন্দ্রস্থলে অবস্থিত ইমাম রেজার মাজারে দাফন করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ইরানের মরহুম সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কফিন
ইরানের মরহুম সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কফিন |সংগৃহীত

ইরানের পবিত্র শহর মাশহাদে দেশটির মরহুম সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) ভোরে রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

গণমাধ্যমটি জানায়, খামেনিকে তার জন্মস্থান মাশহাদের কেন্দ্রস্থলে অবস্থিত ইমাম রেজার মাজারে দাফন করা হয়েছে। এই বিশাল ধর্মীয় চত্বরটিতে একটি বড় সোনালী গম্বুজ এবং দুই পাশে সোনালী মিনার রয়েছে।

দাফন প্রক্রিয়াটি একান্তভাবে অনুষ্ঠিত হলেও এর আগে এক সপ্তাহব্যাপী গণশোক ও শোকযাত্রা পালিত হয়েছিল। এতে ১৫ মিলিয়নেরও বেশি মানুষের বিশাল জনসমাগম হয়েছিল। তবে ইরানের হিসাব অনুযায়ী এই সংখ্যার দ্বিগুণেরও বেশি মানুষ এতে অংশ নিয়েছেন।

এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা নিহত হন।

সূত্র: আল জাজিরা