হরমুজ প্রণালীর কাছে মাইনের আঘাতে তেলবাহী ট্যাঙ্কারে আগুন

হরমুজ প্রণালীর কাছে সোমবার (৩১ আগস্ট) দু’টি নৌ মাইনের সাথে একটি তেলবাহী ট্যাঙ্কারের সংঘর্ষ হলে আগুন ধরে যায়।

নয়া দিগন্ত অনলাইন
হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল
হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল |ফাইল ছবি

ইরান জানিয়েছে, হরমুজ প্রণালীর কাছে সোমবার (৩১ আগস্ট) একটি তেলবাহী ট্যাঙ্কারে আগুন ধরে যায়।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দু’টি নৌ মাইনের সাথে ট্যাঙ্কারটির সংঘর্ষ হলে তাতে আগুন ধরে যায়।

ইরানের বিপ্লবী গার্ডস এক বিবৃতিতে বলেছে, ‘হরমুজ প্রণালীর দক্ষিণে অবৈধ পথে যাওয়ার চেষ্টা করা একটি বেপরোয়া সুপারট্যাঙ্কার দু’টি নৌ মাইনে আঘাত করার পর ভয়াবহ আগুনে পুড়ে যায় এবং পুরোপুরি থেমে যায়।’

সূত্র : বাসস