যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইনে মার্কিন সামরিক বাহিনীর ব্যবহৃত একটি বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের সেনাবাহিনী। শনিবার (১৮ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের বরাতে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের সেনাবাহিনী জানিয়েছে, ‘ওই বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে। বাহরাইনের শেখ ঈসা বিমানঘাঁটিতে থাকা ‘মার্কিন সামরিক বাহিনীর উড়োজাহাজ রাখার স্থান, পার্কিং এলাকা, জ্বালানি সংরক্ষণাগার এবং কয়েকটি সংযোগ সেতু’ লক্ষ্য করে হামলা ড্রোন হামলা চালানো হয়েছে।
তারা বলেছে, ‘বাহরাইনে দক্ষিনাঞ্চলে অবস্থিত এ ঘাঁটিটি এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ও রসদ সরবরাহ কেন্দ্র।’
সূত্র: বাসস



