হরমুজ প্রণালী পরিচালনার জন্য একটি বিল আনুষ্ঠানিকভাবে উত্থাপনের পর ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান হুঁশিয়ারি দিয়েছেন। তিনি সাফ জানিয়েছেন, নিজেদের লাল রেখা রক্ষায় ইরান পুরো অনড়।
আল জাজিরা মঙ্গলবার (১৪ জুলাই) জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া একটি পোস্টে ইব্রাহিম আজিজি লিখেছেন, "গত রাতে ঠিক যখন মার্কিন ড্রোন ভূপাতিত করা হচ্ছিল, ঠিক তখনই ইরানি পার্লামেন্টে ‘হরমুজ প্রণালী এবং পারস্য উপসাগরের নিরাপত্তা ও টেকসই অগ্রগতির জন্য কৌশলগত পদক্ষেপ’ বিলটি আনুষ্ঠানিকভাবে উত্থাপন করা হয়েছে।"
আজিজি আরো বলেন, "আমরা আমাদের লাল রেখাগুলো রক্ষায়, বিশেষ করে হরমুজ প্রণালী ব্যবস্থাপনার বিষয়ে যেকোনো সিদ্ধান্ত নিতে পুরোপুরি দৃঢ়প্রতিজ্ঞ।"
হুঁশিয়ারি দিয়ে তিনি আরো যোগ করেন, "এটি তো কেবল প্রথম পদক্ষেপ; এর পরের ব্যবস্থাগুলোও একে একে সামনে আসছে।"



