ইরানের সাথে এখনো চুক্তি ‘সম্ভব’ : ট্রাম্প

সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমি মনে করি, একটি চুক্তি এখনো সম্ভব। অবশ্যই সম্ভব।’

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সোমবার বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের অবসান ঘটাতে ইরানের সাথে একটি চুক্তি এখনো সম্ভব।

যদিও এরই মধ্যে ইরানের ওপর নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং দেশটির বন্দরগুলোর ওপর আবারো অবরোধ আরোপ করেছে।

হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমি মনে করি, একটি চুক্তি এখনো সম্ভব। অবশ্যই সম্ভব।’

তিনি বলেন, ‘দু’দিন আগেও আমাদের সাথে তাদের একটি চুক্তি হওয়ার কথা ছিল। কিন্তু পরে তারা জানায়, তারা এখনই চুক্তি করতে পারছে না, বিষয়টি নিয়ে আরো আলোচনা করতে হবে।’

সূত্র : বাসস