লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ-র বরাতে জানিয়েছে, দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এলাকায় আবারও হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। নাবাতিয়াহ প্রদেশের ইয়ারুন ও আরনুন শহর এবং বিনত জবেইল শহরের জলপাই ও পাইন বাগানে ভয়াবহ ফসফরাস বোমা ফেলার অভিযোগ উঠেছে ইসরাইলের বিরুদ্ধে।
ফসফরাস হলো বিষাক্ত ও অত্যন্ত দাহ্য এক ধরনের রাসায়নিক উপাদান, যা বাতাসের সংস্পর্শে এলে নিমেষেই দাউদাউ করে জ্বলে ওঠে। ইসরাইলি বাহিনীর ফেলা এই সাদা ফসফরাস বোমার আঘাতে স্থানীয় বাগান ও সবুজ বনাঞ্চলে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েছে।
আল জাজিরা (৩ আগস্ট) আরো জানায়, এছাড়া, নাবাতিয়াহ এলাকার কাছে অবস্থিত আলি আল-তাহের পাহাড়ে দুটি পৃথক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। এর সাথে টায়ার অঞ্চলের বাইত আল-সাইয়াদ শহরে একটি ইসরাইলি ড্রোন থেকে আঘাত না হেনে আতঙ্ক সৃষ্টির জন্য স্টান গ্রেনেড বা বিকট শব্দ সৃষ্টিকারী বোমা ফেলা হয়েছে বলেও জানিয়েছে এনএনএ।



