ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজার জন্য যুক্তরাষ্ট্র-সমর্থিত একটি পরিকল্পনায় ইসরাইল রাজি নয়।
মঙ্গলবার (৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি এ কথা বলেন।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বৃহস্পতিবার অক্টোবরে সম্মত হওয়া গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের পথে ‘একটি বড় মাইলফলক’ ঘোষণা করে বলেছিলেন যে, হামাস নিরস্ত্র হবে এবং ইসরাইল পর্যায়ক্রমে সেনা প্রত্যাহার করবে।
সূত্র: মিডল ইস্ট আই



