শত্রুকে তার স্বাক্ষরিত প্রতিশ্রুতি মেনে চলতে বাধ্য করব : পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের কথা উল্লেখ করে বলেছেন, ‘আমরা শত্রুকে তার স্বাক্ষরিত প্রতিশ্রুতি মেনে চলতে বাধ্য করব।’

নয়া দিগন্ত অনলাইন
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান |সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের কথা উল্লেখ করে বলেছেন, ‘আমরা শত্রুকে তার স্বাক্ষরিত প্রতিশ্রুতি মেনে চলতে বাধ্য করব।’

ইরানের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘যে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়েছে, তা ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্যদের সম্মিলিত বুদ্ধিমত্তার ফল এবং সব সদস্য এর প্রতি ঐকমত্য পোষণ করেন।’

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, এই সমঝোতা স্মারকটি আমাদের ভবিষ্যতের বৈদেশিক সম্পর্কের কেন্দ্রবিন্দু হবে। আমাদের শত্রুকে তার স্বাক্ষরিত প্রতিশ্রুতিতে আবদ্ধ থাকতে বাধ্য করতে হবে।’

পেজেশকিয়ান স্পষ্টভাবে বলেন, ‘এই সমঝোতা স্মারকের মাধ্যমে ইরান, এই অঞ্চল এবং আমাদের মিত্রদের নিরাপত্তা বৃদ্ধি পাবে।’

সূত্র: পার্সটুডে