তেহরান ছাড়া লেবাননে শান্তি সম্ভব নয় : ইরানি স্পিকার

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন , এই অঞ্চলে ইরান তার স্থিতিশীলকারী ভূমিকা পালন না করলে লেবাননে শান্তি বজায় থাকতে পারে না।

নয়া দিগন্ত অনলাইন
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ |সংগৃহীত

তেহরান ছাড়া লেবাননে শান্তি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

তেহরানে হিজবুল্লাহর ঊর্ধ্বতন কর্মকর্তা মুহাম্মদ ফনাইশের সাথে এক বৈঠকে এই মন্তব্য করেন তিনি। ফনাইশ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গিয়েছিলেন।

গালিবাফ বলেন, এই অঞ্চলে ইরান তার স্থিতিশীলকারী ভূমিকা পালন না করলে লেবাননে শান্তি বজায় থাকতে পারে না।

তিনি আরো বলেছেন, ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক স্বাক্ষরের লক্ষ্যে হওয়া আলোচনায় তেহরান লেবাননকে একটি কেন্দ্রীয় বিষয় হিসেবে রেখেছিল।

সূত্র: আল জাজিরা