ইরাকে মার্কিন-সৌদি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২০

ইরাকের সাতটি প্রদেশজুড়ে চালানো মার্কিন-সৌদি যৌথ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে এবং আরো ৩২ জন আহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস
ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস |সংগৃহীত

ইরাকের সাতটি প্রদেশজুড়ে চালানো মার্কিন-সৌদি যৌথ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে।

ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) জানিয়েছে, হামলায় তাদের কমপক্ষে ২০ জন যোদ্ধা নিহত এবং আরো ৩২ জন আহত হয়েছেন।

পিএমএফ বলেছে, হতাহতের এ সংখ্যাটি প্রাথমিক। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

প্রধানত শিয়া মিলিশিয়াদের নিয়ে গঠিত রাষ্ট্র-অনুমোদিত এই জোট এক বিবৃতিতে জানিয়েছে, বাগদাদ, ওয়াসিত, নিনেভেহ, বসরা, কিরকুক, কারবালা ও দিয়ালা প্রদেশে পিএমএফের দফতরগুলোতে এই হামলা চালানো হয়।

এসব হামলায় ভবন, যানবাহন ও সামরিক সরঞ্জামের ব্যাপক ক্ষতি হয়েছে।

সূত্র: আল জাজিরা