বিশ্ববাজারে আবারো বাড়ল তেলের দাম

বিশ্ববাজারে তেলের দাম আবারো বেড়েছে। গ্রিনিচ মান সময় রাত ১২টা ৫৩ মিনিট পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ৭২ সেন্ট বা ০ দশমিক ৮১ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৮৯ দশমিক ৬৩ ডলারে দাঁড়িয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
তেলের দাম আবারো বেড়েছে
তেলের দাম আবারো বেড়েছে |ফাইল ছবি

বিশ্ববাজারে তেলের দাম আবারো বেড়েছে। গ্রিনিচ মান সময় রাত ১২টা ৫৩ মিনিট পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ৭২ সেন্ট বা ০ দশমিক ৮১ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৮৯ দশমিক ৬৩ ডলারে দাঁড়িয়েছে।

অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ৭১ সেন্ট বা ০ দশমিক ৮৫ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৮৩ দশমিক ৯১ ডলারে পৌঁছেছে।

বার্তাসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১১ আগস্ট) উভয় বেঞ্চমার্কের দাম এক ডলারের বেশি বেড়েছিল। ৩১ জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর এই বৃদ্ধি ঘটে।

সোমবার প্রায় ৫ শতাংশ বৃদ্ধির পর দামের এই ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে, কারণ মার্কিন-ইরান শান্তি চুক্তির প্রত্যাশা ম্লান হতে শুরু করেছে। তবে শিল্পখাতের তথ্য অনুযায়ী মার্কিন অপরিশোধিত তেলের মজুত বৃদ্ধি পেয়েছে।

সূত্র: আল জাজিরা