অবরোধ এড়ানোর চেষ্টা করা ট্যাঙ্কারে গুলি চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত মার্কিন অবরোধ এড়ানোর চেষ্টা করা একটি তেলবাহী ট্যাঙ্কার জাহাজে গুলি চালিয়ে সেটিকে অচল করে দেয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

নয়া দিগন্ত অনলাইন
ইরানের বন্দর
ইরানের বন্দর |সংগৃহীত

ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত মার্কিন অবরোধ এড়ানোর চেষ্টা করা একটি তেলবাহী ট্যাঙ্কার জাহাজে গুলি চালিয়ে সেটিকে অচল করে দেয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র মার্কিন নৌবাহিনীর ক্যাপ্টেন টিম হকিন্স বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘জাহাজটির নাবিকরা এর আগে কমপক্ষে চারবার অবরোধ অতিক্রমের চেষ্টা করার পর আমরা সেটিতে গুলি চালিয়ে অচল করে দিয়েছি।’

তিনি আরো বলেন, ‘ক্রুদের বারবার সতর্ক করা হয়েছিল, কিন্তু তারা তা মানেননি। পরে ঘটনাস্থলে থাকা মার্কিন বাহিনী জাহাজের ইঞ্জিন কক্ষে গুলি চালিয়ে সেটিকে অচল করে দেয়। জাহাজটি এখন আর ইরানের দিকে যাচ্ছে না।’

সূত্র: বাসস