এল সালভাদরের উপকূলে ৫.৫ মাত্রার ভূমিকম্প

এল সালভাদরের উপকূলে বুধবার (১২ আগস্ট) ৫ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

নয়া দিগন্ত অনলাইন
ভূমিকম্প
ভূমিকম্প |ফাইল ছবি

এল সালভাদরের উপকূলে বুধবার (১২ আগস্ট) ৫ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটি চিরিলাগুয়ার ৬৯ কিলোমিটার (৪২ দশমিক ৮ মাইল) দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে আঘাত হানে।

এটি ভূপৃষ্ঠের ৫৬ দশমিক ৮ কিলোমিটার (৩৫ দশমিক ২ মাইল) গভীরে সংঘটিত হয়।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি