নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের ‘দম বন্ধ’ করে দেবে যুক্তরাষ্ট্র। এই কারণে তেহরানের সাথে ব্যবসা বন্ধ করতে বন্ধু, শত্রু নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট।
ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে, মস্কো ইরানকে সমর্থন দিচ্ছে কি না- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ইরান থেকে দূরে থাকাই ‘সবার’ প্রতি তার বার্তা।
স্কট বেসেন্ট বলেন, ‘এই সংঘাত অবসানের দ্রুততম উপায় হলো কেউ যেন এই সরকারকে (ইরান) কোনো ধরনের সহায়তা না করে।
সূত্র : বিবিসি



