গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ৭৫১ জনে দাঁড়িয়েছে। বুধবার (৫ আগস্ট) দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ ইবোলা প্রতিরোধ ব্যবস্থা আরো জোরদার করার আহ্বান জানিয়েছে।
নথিভুক্ত সংক্রমণের সংখ্যা অনুযায়ী, কঙ্গোর সর্বশেষ ইবোলা প্রাদুর্ভাবটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইবোলা প্রাদুর্ভাবে পরিণত হয়েছে।
কর্তৃপক্ষ এক প্রতিবেদনে জানিয়েছে, মে মাসের মাঝামাঝি সময়ে প্রাদুর্ভাব ঘোষণার পর থেকে এক হাজার ৭৫১ জনের মৃত্যু হয়েছে এবং কমপক্ষে তিন হাজার ৮৭৪ জন আক্রান্ত হয়েছেন।
এই ভাইরাসে মৃত্যুর হার ৪৫ দশমিক ১ শতাংশ।
বর্তমানে প্রায় ৭১৭ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং ৭৪৯ জন সুস্থ হয়েছেন।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



