ভারত থেকে সাড়ে ১০ হাজার টন চাল নিয়ে জাহাজ পৌঁছেছে চট্টগ্রামে

আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের (প্যাকেজ-০৩) আওতায় ভারত থেকে আমদানিকৃত ১০ হাজার ৫০০ টন সিদ্ধ চাল নিয়ে এমভি ভিসিটি ওশেন জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে

ভারত থেকে সাড়ে ১০ হাজার টন চাল নিয়ে জাহাজ পৌঁছেছে চট্টগ্রামে
ভারত থেকে সাড়ে ১০ হাজার টন চাল নিয়ে জাহাজ পৌঁছেছে চট্টগ্রামে |ছবি - সংগৃহীত

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারত থেকে আমদানিকৃত ১০ হাজার ৫০০ টন সিদ্ধ চাল নিয়ে এমভি ভিসিটি ওশেন জাহাজটি।

আজ বৃহস্পতিবার খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের (প্যাকেজ-০৩) আওতায় ভারত থেকে আমদানিকৃত ১০ হাজার ৫০০ টন সিদ্ধ চাল নিয়ে এমভি ভিসিটি ওশেন জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষে আজই খালাসের কার্যক্রম শুরু হবে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সূত্র : বাসস