নতুন দল

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিএনপিকে আমন্ত্রণ

নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির একটি প্রতিনিধিদল।

নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির একটি প্রতিনিধিদল।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাতে বিএনপিকে দাওয়াত দিতে সংসদ ভবনের এল ডি হলে দলটির বর্ধিত সভাস্থলে আসেন জাতীয় নাগরিক পার্টির তিন সদস্যের প্রতিনিধিরা।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

সূত্রের বরাত দিয়ে জানা গেছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য নেতাকর্মীদের আগামীকাল শুক্রবারের আয়োজনে দাওয়াত দেয়া হয়েছে।