বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদে ৩৭ জনের পদোন্নতি

এই শিক্ষকদের প্রায় সবাই শিক্ষক হওয়ার জন্য স্নাতকোত্তর এমডি, এমএস ও এফসিপিএস ডিগ্রিধারী। তারা পদোন্নতির জন্য বার বার আবেদন করার পর বিগত স্বৈরাচার আমলের বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের পদোন্নতি দিতে অস্বীকার করে।

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় |ফাইল ছবি

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ৩৭ সহযোগী অধ্যাপককে মঙ্গলবার (১১ আগস্ট) অধ্যাপক পদে পদোন্নতি দেয়া হয়েছে। সক্রিয় শিক্ষকতার সময়সীমা প্রমার্জনা করা হয়েছে তাদের। কারণ এই ৩৭ জন শিক্ষকই স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে পদোন্নতি পাওয়ার সমস্ত যোগ্যতা থাকার পরও বঞ্চিত ছিলেন।

এই শিক্ষকদের প্রায় সবাই শিক্ষক হওয়ার জন্য স্নাতকোত্তর এমডি, এমএস ও এফসিপিএস ডিগ্রিধারী। তারা পদোন্নতির জন্য বার বার আবেদন করার পর বিগত স্বৈরাচার আমলের বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের পদোন্নতি দিতে অস্বীকার করে। অবশেষে জুলাই আন্দোলনের পর দেশে নতুন সরকার এবং এ বিশ্ববিদ্যালয়ে নতুন প্রশাসন আসার পর পদোন্নতির জট খুলতে থাকে। অভিজ্ঞতা ও পাবলিকেশন থাকা সাপেক্ষে সহকারী ও সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি দেয়া হয়।

এর আগে ১০ সহযোগী অধ্যাপককে পুর্ণকালীন অধ্যাপক হিসেবে পদোন্নতি দেয়া হয়। এবার আরো ৩৭ জনকে পদোন্নতি দেয়া হলো।

তাদের পদোন্নতির বিষয়টি ৯৯তম সিন্ডিকেট সভায় পাস হয় এবং অবশেষে মঙ্গলবার পদোন্নতির নিয়োগপত্র দেয়া হয়। জানা গেছে, প্রায় সবাই এদিন যোগদানপত্র জমা দেন প্রশাসনের কাছে।

এবার রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগ থেকে পাঁচজন পদোন্নতি পেয়েছেন। তারা হলেন- এ এস এম শহিদুল হোসেন, মাহমুদ হাসান মোস্তফা কামাল, আ খ ম আনোয়ার হোসেন, মোহাম্মদ আলী কবীর, মোর্শেদা বেগম ও মো: নজরুল ইসলাম মোল্লা।

গাইনিকোলজিক্যাল অনকোলজি বিভাগ থেকে চারজন। তারা হলেন- নূর-ই ফেরদৌস, সৈয়দা ফাতেমা খাতুন, মনোয়ারা বেগম ও লতিফা আক্তার।

রিপ্রোডাক্টিভ অ্যান্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিট বিভাগ থেকে একজন পদোন্নতি পেলেন। তিনি হলেন- শাহীন আরা আনোয়ারী। ইউরোলজি বিভাগ থেকে একজন পদোন্নতি পেয়েছেন। তার নাম এস এম ইউনুস আলী। সার্জিকেল অনকোলজি থেকে দুইজন পদোন্নতি পেলেন। তারা হলেন- মো: জাহাঙ্গীর হোসেন ও মোসাম্মৎ মীরা পারভীন। অটোল্যারিংগোলজি হেড অ্যান্ড নেক সার্জারি বিভাগ থেকে চারজন পদোন্নতি পেলেন। এরা হলেন- মো: আনোয়ার হোসেন, মো: ইদ্রিস আলী, মো: মোরশেদ আলম ও তৌফিকুর রহমান।

অর্থোপেডিক সার্জারি বিভাগ থেকে পাঁচজনকে পদোন্নতি দেয়া হয়েছে। তারা হলেন- কে এম রফিকুল ইসলাম, শরীফ মো: মুছা, মো: শহীদুল ইসলাম খান, আহসান মজিদ ও মো: জামাল উদ্দিন আহমেদ।

শিশু সার্জারি বিভাগ থেকে দুইজনকে পদোন্নতি দেয়া হয়েছে। তারা হলেন- মো: নজরুল ইসলাম, সোহেলী আলম। রিউমাটোলজি বিভাগ থেকে তিনজন পদোন্নতি পেলেন। তারা হলেন- মো: মাসুদুল হাসান, মো: নাহিদুজ্জামান সাজ্জাদ ও মোহাম্মদ আবুল কালাম আজাদ। গ্রাস্ট্রোএন্টালোজি বিভাগ দুইজনের পদোন্নতি হলো। তারা হলেন- এ বি এম ছফিউল্লাহ ও মোহাম্মদ আসাদুর রহমান।

ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফিসিয়াল সার্জারি বিভাগ থেকে একজনের পদোন্নতি হয়েছে। তিনি হলেন সাখাওয়াৎ হোসেন (সায়ন্থ)। প্রস্থোপনটিকস বিভাগ থেকে দুইজন। তারা হলেন- আবু হেনা হেলাল উদ্দিন আহমেদ ও মোহাম্মদুল্লাহ। ল্যাবরেটরি মেডিসিন থেকে দুইজন। তারা হলেন- মো: সাইফুল ইসলাম ও রুবাইয়াৎ ই মোরতাজা। কার্ডিওলজি বিভাগ থেকে একজন পদোন্নতি পেয়েছেন। তিনি হলেন- আবু সাদিক আব্দুল্লাহ। ফিটোম্যাটারনাল মেডিসিন বিভাগ থেকে একজন পদোন্নতি পেয়েছেন। তিনি হলেন ফাতিমা ওয়াহিদ।