জবির নতুন প্রক্টর অধ্যাপক আজম খান

‘প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনের অসুস্থতা ও চিকিৎসার জন্য বিদেশ গমনের আবেদনের পরিপ্রেক্ষিতে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অধ্যাপক ড. মো: আজম খানকে প্রক্টরের অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে।’

নয়া দিগন্ত অনলাইন
অধ্যাপক আজম খান
অধ্যাপক আজম খান |সংগৃহীত

অসুস্থতা ও চিকিৎসার জন্য বিদেশে যাওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনের অনুপস্থিতিতে প্রক্টরের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো: আজম খান।

মঙ্গলবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনের অসুস্থতা ও চিকিৎসার জন্য বিদেশ গমনের আবেদনের পরিপ্রেক্ষিতে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অধ্যাপক ড. মো: আজম খানকে প্রক্টরের অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে।

আগামী ১২ আগস্ট থেকে এ আদেশ কার্যকর হবে। দায়িত্ব পালনের জন্য অধ্যাপক ড. মো: আজম খান বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। বাসস