বিজিবির বিশেষ অভিযান

আদিতমারীতে গুলিসহ বিদেশী পিস্তল উদ্ধার

সোমবার (৩১ আগস্ট) দুপুরে ১৫-বিজিবি (লালমনিরহাট) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ঈমাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Location :

Lalmonirhat
উদ্ধার করা পিস্তল ও গুলি আদিতমারী থানায় জমা দেয়া হয়
উদ্ধার করা পিস্তল ও গুলি আদিতমারী থানায় জমা দেয়া হয় |সংগৃহীত

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারীতে এক রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে ১৫-বিজিবি (লালমনিরহাট) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ঈমাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, রোববার রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারী ডিক্রির চর এলাকা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে দীঘলটারী ডিক্রির চর এলাকায় বিশেষ অভিযান চালায় বিজিবির একটি দল। এ সময় মাঠে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা পলিথিনে মোড়ানো একটি প্যাকেট দেখা যায়। পরে প্যাকেটটি খুলে ভেতর থেকে এক রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে আদিতমারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার করা পিস্তল ও গুলি থানায় জমা দেয়া হয়েছে।