সাভারে সড়ক দুর্ঘটনায় বেল্ট ব্যবসায়ী নিহত

শুক্রবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের পুরাতন ফুটওভার ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)

Location :

Savar
সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা |ফাইল ছবি

সাভার বাসস্ট্যান্ডের ফুটপাতের বেল্ট ব্যবসায়ী হুমায়ুন কবির (৪৬) মহাসড়ক পারাপারের সময় বাস চাপায় নিহত হয়েছেন।

শুক্রবার (২৬ জুন ) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের পুরাতন ফুটওভার ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

হুমায়ুন জামালপুর জেলার ইসলামপুর থানার মরহুম মোজাফফরের ছেলে। তিনি সাভার পৌর এলাকার মজিদপুরের চুঙ্গিরপারে ভাড়া থেকে মহাসড়কের আরিচাগামী লেনের ফুটওভার ব্রিজের নিচে বেল্টের ব্যবসা করতেন।

সাভার হাইওয়ে থানার সার্জেন্ট ফিরোজ নয়া দিগন্তকে জানান, নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সাভারের সচেতন মহল ফুটপাতের এসব অনাকাঙ্ক্ষিত মৃত্যূরোধ করতে মহাসড়কে ফুটপাত দখলমুক্ত রাখা,পথচারির ফুটওভার ব্রিজ ব্যবহার করা এবং ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ ও সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি মনে করছেন।