ঝালকাঠিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে ঝালকাঠি শহরের পৌর মিনি পার্ক সংলগ্ন সুগন্ধা নদীতে এ মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালন হয়।

ঝালকাঠি প্রতিনিধি

Location :

Jhalokati
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করেন
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করেন |নয়া দিগন্ত

ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে ঝালকাঠি শহরের পৌর মিনি পার্ক সংলগ্ন সুগন্ধা নদীতে এ মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালন হয়।

কর্মসূচি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি এজাজ আহম্মেদ, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মাছের পোনা অবমুক্তকরণ শেষে বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মাছে-ভাতে বাঙালি এই ঐতিহ্য রক্ষায় দেশের বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি বলেন, দেশের নদী-খাল ও জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি দেশীয় মাছের উৎপাদন বাড়াতে সবাইকে এগিয়ে আসতে হবে।