গাজীপুরে আন্তর্জাতিক মানের পেট ক্লিনিক উদ্বোধন

আয়োজকরা জানান, পোষ্যপ্রাণীর সুরক্ষা, নিরাপত্তা ও সৌন্দর্যচর্চার জন্য আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত এ ক্লিনিকে একই ছাদের নিচে ভেটেরিনারি চিকিৎসা, উন্নতমানের ডায়াগনস্টিক সেবা, সার্জারি, ভ্যাকসিনেশন, আইসিইউ, ইমার্জেন্সি কেয়ার এবং প্রিমিয়াম গ্রুমিং স্পা ও বিউটি কেয়ারের ব্যবস্থা রাখা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

Location :

Gazipur
গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার
গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার |নয়া দিগন্ত

গাজীপুরে আন্তর্জাতিক মানের পোষ্যপ্রাণী চিকিৎসা ও সেবাকেন্দ্র ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ উদ্বোধন করা হয়েছে। সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা সেবা দেয়ার প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করেছে বেসরকারি এ প্রতিষ্ঠান।

শনিবার গাজীপুর জেলা শহরের হাক্কানী সোসাইটির আবেদ প্লাজায় ‘অ্যাপোলো পেট ক্লিনিক’-এর উদ্বোধন করেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার।

আয়োজকরা জানান, পোষ্যপ্রাণীর সুরক্ষা, নিরাপত্তা ও সৌন্দর্যচর্চার জন্য আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত এ ক্লিনিকে একই ছাদের নিচে ভেটেরিনারি চিকিৎসা, উন্নতমানের ডায়াগনস্টিক সেবা, সার্জারি, ভ্যাকসিনেশন, আইসিইউ, ইমার্জেন্সি কেয়ার এবং প্রিমিয়াম গ্রুমিং স্পা ও বিউটি কেয়ারের ব্যবস্থা রাখা হয়েছে।

অ্যাপোলো পেট ক্লিনিক ও মিরার এগ্রো লিমিটেডের চেয়ারম্যান মো: রহুল আমিন সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের সার্জারি ও রেডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো: আতাউর রহমান, এনটিভির সিনিয়র স্টাফ রিপোর্টার নাসির আহমেদ, গাজীপুর বিএম কলেজের অধ্যক্ষ মো: হুমায়ুন কবির, গাজীপুর সিটি করপোরেশনের অবসরপ্রাপ্ত প্রকল্প পরিচালক মোহাম্মদ মুজিবুর রহমান এবং মিরার এগ্রো লিমিটেডের জেনারেল ম্যানেজার কাজী মো: মাহফুজুল হক হীরকসহ অন্যরা।