অপারেশন ডেভিল হান্ট

জামালগঞ্জে উপজেলা আ’লীগ সদস্য নুরু মিয়া গ্রেফতার

তৌহিদ চৌধুরী প্রদীপ, সুনামগঞ্জ
গ্রেফতার আ’লীগ সদস্য নুরু মিয়া
গ্রেফতার আ’লীগ সদস্য নুরু মিয়া |নয়া দিগন্ত

সুনামগঞ্জের জামালগঞ্জে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি সদস্য মো: নুরু মিয়াকে (৫৭) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে শরীফপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো: নুরু মিয়া উপজেলার ফেনারবাকঁ ইউনিয়নের শরীফপুর গ্রামের মরহুম আলতাফ আলীর ছেলে।

জানা যায়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে তাকে জামালগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করেছে।

জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে হামলায় জড়িত থাকার অভিযোগে মো: নুরু মিয়াকে গ্রেফতার করা হয়েছে।’