ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’

উৎসবে অংশ নেয়া সকল মা ও শিশুর হাতে উপহার তুলে দেয়া হয়।

আযাদ আলাউদ্দীন, বরিশাল ব্যুরো

Location :

Barishal
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ |সংগৃহীত

ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালের উদ্যোগে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টায় হাসপাতালের কনসালটেশন জোনে এ উৎসবের আয়োজন করা হয়।

হাসপাতালের সুপারিনটেনডেন্ট বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা: আলতাফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক মা ও শিশু অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে গাইনি ও শিশু বিশেষজ্ঞরা মা ও শিশুর স্বাস্থ্যসেবা, পরিচর্যা, পুষ্টি ও সুস্থ বিকাশের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ ও দিকনির্দেশনা দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিশু বিশেষজ্ঞ ডা: মাহমুদ হাসান খান, গাইনি বিশেষজ্ঞ ডা: সাবরিনা সুধা ও ডা: কাজী তৌকিয়া রহমান (রূপা), এনেস্থেশিয়া বিশেষজ্ঞ ডা: জিয়াউর রহমান এবং হাসপাতালের আরএমও ডা: ফারহানা সিদ্দিকা আশা।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের প্রশাসনিক ইনচার্জ মুহাম্মদ আব্দুল কুদ্দুস।

অনুষ্ঠান সঞ্চালনা করেন অফিসার-১ (প্রশাসন) আশিকুল হায়দার মানিক।

দুই শতাধিক মা ও শিশুর সক্রিয় উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশে পরিণত হয়।

বক্তারা বলেন, শৈশবে একটি শিশুর মনে যে মূল্যবোধ ও আচরণের ছাপ পড়ে, তা পরবর্তী জীবনে তার ব্যক্তিত্ব ও চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নৈতিক ও আদর্শবান সন্তান গড়ে তুলতে বাবা-মাকে নিজেদের আচরণ ও জীবনাচরণের মাধ্যমে সন্তানের জন্য আদর্শ হতে হবে। হৃদয়ের শান্তি ও চোখের শীতলতাকারী সন্তান শুধু দোয়া ও আকাঙ্ক্ষার মাধ্যমে তৈরি হয় না। শিশুকে মোবাইল ও ফাস্টফুড থেকে দূরে রাখতে পরামর্শ দেয়া হয়। সন্তানকে সঠিকভাবে গড়ে তুলতে বাবা-মাকে ব্যস্ততার মাঝেও তাদের জন্য পর্যাপ্ত ‘কোয়ালিটি টাইম’ দিতে হবে এবং তাদের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে।

অনুষ্ঠানে কয়েকজন মা তাদের অনুভূতি ও অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য দেন। তাদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন হাসপাতালের সুপারিনটেনডেন্ট। পরে তিনি মায়েদের বিভিন্ন বিষয় ও সমস্যার সমাধানে প্রয়োজনীয় পরামর্শ দেন এবং ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

উৎসবে অংশ নেয়া সকল মা ও শিশুর হাতে উপহার তুলে দেয়া হয়।