ময়মনসিংহের গফরগাঁওয়ে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে বায়জিদ মিয়া (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ জুন) বিকেল পৌনে ৬টার দিকে উপজেলার পাঁচবাগ ইউনিয়নের নলচিড়া গ্রামে এ ঘটনা ঘটে।
বায়জিদ মিয়া ওই গ্রামের আশরাফ আলীর ছোট ছেলে।
স্থানীয়রা জানায়, শিশু বায়জিদ বিকেলে বাড়ির পাশে খেলা করছিল। খেলার এক পর্যায়ে পুকুরের পানিতে পড়ে যায়। স্বজনরা বায়জিদকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে বায়জিদের লাশ ভেসে ওঠে। তারা শিশুটিকে দ্রুত উদ্ধার করে স্থানীয় বাজারে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত বলে জানান।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আমিনুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’



