কুড়িগ্রামের উলিপুরে ট্রাক্টরের লাঙ্গলে কাটা পড়ে প্রকাশ চন্দ্র (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার গুণাইগাছ ইউনিয়নের নন্দুনেফরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত প্রকাশ চন্দ্র ওই গ্রামের পরলোকগত তারপদ চন্দ্রের ছেলে বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, একই এলাকার মোজা মিয়ার ট্রাক্টর দিয়ে নন্দুনেফরা গ্রামের তিস্তা নদীর চরে জমি চাষ করার সময় ওই ট্রাক্টরে বসে ছিলেন প্রকাশ চন্দ্র। এ সময় ট্রাক্টর থেকে পড়ে যান তিনি। পরে লাঙ্গলে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবার আইনি সহায়তা চাইলে তাদের সহায়তা করা হবে।’



