খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্তবর্তী সনখোলা এলাকায় অসহায়দের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দিয়েছে পানছড়ি ব্যাটালিয়ন (বিজিবি-৩)।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে পানছড়ি ব্যাটালিয়নের সনখোলা কোম্পানি সদরের কাছে হেলিপ্যাডে একটি মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করে।
এ সময় ক্যাম্পেইনে স্থানীয় অসহায়, হতদরিদ্র ও অসুস্থ পাহাড়ি জনসাধারণের মাঝে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। চিকিৎসা সেবা প্রধান করেন মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো: নাঈমুল মুশফিক নাঈম।
এ সময় পানছড়ি ব্যাটালিয়নের (বিজিবি-৩) অধিনায়ক ও লোগাং জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো: মফিজুর রহমান ভূঁইয়া বলেন, ‘পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’



