দৈনিক নয়া দিগন্ত বাংলাদেশের একটি জনপ্রিয় ও নির্ভরযোগ্য গণমাধ্যম, যা প্রতিদিন পাঠকদের কাছে সর্বশেষ খবর, বিশ্লেষণ, ও ঘটনার পেছনের সত্য তুলে ধরার লক্ষ্যে কাজ করে। ২০০৪ সালে প্রিন্ট সংস্করণ হিসেবে এর যাত্রা শুরু। নয়া দিগন্তে জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন, তথ্যপ্রযুক্তি, ধর্ম ও লাইফস্টাইলসহ নানা বিষয়ের সংবাদ পরিবেশন করা হয়। তথ্যের নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও সাংবাদিকতার নীতিমালাকে গুরুত্ব দিয়ে প্রতিটি সংবাদ প্রকাশ করা হয়। সত্যের সঙ্গে প্রতিদিন এই স্লোগানকে ধারন করে নয়া দিগন্ত একটি তথ্যবহুল, দায়িত্বশীল ও পাঠকবান্ধব সংবাদপত্র হিসেবে দেশের মানুষের পাশে থাকা এবং সময়োপযোগী ও প্রাসঙ্গিক খবর সবার আগে পৌঁছে দেয়।

করভিত্তি বাড়াতে রাজস্ব কাঠামোতে রূপান্তর

করভিত্তি বাড়াতে রাজস্ব কাঠামোতে রূপান্তর

সরকার এক দিকে কর-জিডিপি অনুপাত বৃদ্ধি, অন্য দিকে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং কর্মসংস্থান সম্প্রসারণ- এই তিনটি লক্ষ্যকে একসূত্রে গাঁথার চেষ্টা করেছে। প্রস্তাবে মধ্যমেয়াদে কর-জিডিপি অনুপাত ১০ শতাংশ এবং ২০৩৫ সালের মধ্যে তা ১৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একই সাথে কর ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর, স্বচ্ছ ও পূর্বানুমানযোগ্য করার ওপর বিশেষ জোর দেয়া হয়েছে।

অর্থমন্ত্রীর চ্যালেঞ্জিং বাজেট পেশ আজ

অর্থমন্ত্রীর চ্যালেঞ্জিং বাজেট পেশ আজ

‘নতুন অর্থবছরের বাজেটে একদিকে ব্যবসায়ী, সরকারি চাকরিজীবী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিভিন্ন প্রণোদনা ও সহায়তার ব্যবস্থা রাখা হবে, অন্যদিকে রাজস্ব আহরণ বাড়াতে কর কাঠামোতেও কিছু পরিবর্তন আনা হতে পারে।’

আমার চারটি গাড়ি আছে, খুব একটা গরীব মানুষ না

এস আলমের গাড়িতে সংবর্ধনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আমার চারটি গাড়ি আছে, খুব একটা গরীব মানুষ না

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সেটা কোনো ব্যক্তির নামে গাড়ি না। ১৭-১৮ বছর আগের একটি গাড়ি। তারপরও যদি সেটা ভুল হয়ে থাকে, আমি জাতির সামনে দুঃখ প্রকাশ করেছি। বিষয়টি তখনই পরিষ্কার হয়ে গেছে। এটা একটা পুরোনো ইস্যু।’

FIFA World Cup 2026

ফিফা বিশ্বকাপ ২০২৬

১২ জুন - ২০ জুলাই ২০২৬

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড

ষষ্ঠ বিশ্বকাপে পর্তুগালের নেতৃত্বে রোনালদো, কলম্বিয়ার ভরসা দিয়াজ

গ্রুপের আরেক শক্তিশালী দল কলম্বিয়ার নেতৃত্বে রয়েছেন তাদের অভিজ্ঞ তারকা হামেস রদ্রিগেজ, যিনি ১২ বছর আগে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছিলেন।

র‍্যাঙ্কিংয়ে নাহিদ রানার বড় লাফ, ব্যাট হাতে উন্নতি তামিমের

বাংলাদেশের বোলারদের মধ্যে র‍্যাঙ্কিংয়ে নাহিদের ওপরে রয়েছেন শুধু মেহেদী মিরাজ। ওয়ানডে অধিনায়ক ৬১৮ রেটিং পয়েন্ট নিয়ে আছেন ৮ নম্বরে। এ ছাড়া ৩২ নম্বরে আছেন তাসকিন আহমেদ।

প্রশংসার জোয়ারের মাঝেই দুঃসংবাদ পেলেন নাহিদ রানা

এক ডিমেরিট পয়েন্ট যোগ হওয়ায় গত ২৪ মাসে নাহিদের মোট ডিমেরিট পয়েন্ট দাঁড়াল দুই। নিয়ম অনুযায়ী, ২৪ মাসের মাঝে চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পেলে নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়।

সংসদীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব বিরোধীদলীয় নেতার, সরকারের সম্মতি

প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সমস্যা নিয়ে সংসদে সাধারণ আলোচনা সংসদীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব বিরোধীদলীয় নেতার, সরকারের সম্মতি

প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সমস্যা সমাধানে সংসদীয় ট্রাক্সফোর্স গঠনের প্রস্তাব দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান।

ন্যাটো শীর্ষ সম্মেলনে ট্রাম্পের উপস্থিতি গুরুত্বপূর্ণ : এরদোগান

‘আঙ্কারা সম্মেলনকে ন্যাটোর ইতিহাসে একটি মাইলফলক হিসেবে গড়ে তুলতে তুরস্ক তার প্রস্তুতি জোরদার করেছে।’

মধ্যপ্রাচ্যে আবারো পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কা করছেন জাতিসঙ্ঘ মহাসচিব

‘আমরা যেন ভুলে না যাই, একটি ছোট আগুন বড় আগুনে পরিণত হতে পারে। অথবা অন্য কথায় বলতে গেলে পূর্ণমাত্রার যুদ্ধ।’

পাকিস্তানের কাশ্মিরে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, সকল আরোহী নিহত

ঠিক কী ধরনের কারিগরি ত্রুটির কারণে এমন ভয়াবহ বিপর্যয় ঘটলো এবং কেন এতগুলো মূল্যবান জীবন ঝরে গেল, তা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখতে ইতোমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দেয়া হয়েছে।

ওমান উপকূলে ট্যাঙ্কারে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, নিখোঁজ ২ ক্রু

বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের সাথে যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যে হামলাটি ঘটেছে। অ্যামব্রের ধারণা, ইরানি বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ কার্যক্রমের অংশ হিসেবেই এ হামলা চালানো হয়ে থাকতে পারে।

কাউন্দিয়া সেতু নির্মাণের উদ্যোগ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ব্যারিস্টার আরমান

কাউন্দিয়া সেতু নির্মাণের উদ্যোগ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ব্যারিস্টার আরমান

‘প্রতিদিন প্রায় দুই লাখ মানুষকে জীবন হাতে নিয়ে নৌকায় তুরাগ পাড়ি দিতে হয়; নদী পার হতে গিয়ে অকালে ঝরে গেছে অনেক প্রাণ। যাতায়াতের অভাবে গড়ে ওঠেনি ভালো শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা চিকিৎসাকেন্দ্র; পানি, গ্যাস, বিদ্যুৎসহ নানা সঙ্কটে দিন কাটে এ অঞ্চলের বাসিন্দাদের।’

রাজনৈতিক অস্থিরতায় ঘি ঢালছে নিষিদ্ধ আ’লীগ

রাজনৈতিক অস্থিরতার সুযোগ কাজে লাগিয়ে ফ্যাসিস্ট আমলের সুবিধাভোগীরা অর্থনৈতিক সেক্টরকেও অস্থিতিশীল করতে তৎপরতা চালাচ্ছে। বিশেষ করে ব্যাংকিং জগতের আইকন ইসলামী ব্যাংককে ধসিয়ে দিতে কৌশলে ফ্যাসিস্ট সরকারের লুটেরাগোষ্ঠী কলকাঠি নাড়ছে। অপরদিকে পান থেকে চুন খসলেই ফ্যাসিস্ট আমলের এক শ্রেণীর সুবিধাভোগী গোষ্ঠী সেগুলো ফুলিয়ে ফাঁপিয়ে চটকদার ফটোকার্ড তৈরি করে কিংবা সত্য-মিথ্যার সংমিশ্রণে কন্টেন্ট ক্রিয়েট করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়ে হাইপ তুলছে। আবার কখনো কখনো মিথ্যা তথ্য দিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজব ছড়িয়ে রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবেশ ঘোলাটে করার জন্য নিষিদ্ধ আওয়ামী লীগের কট্টোর সমর্থক ও নেতাকর্মীরা পেছন থেকে কলকাঠি নাড়ছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

আগামী ৫ অর্থবছরের জন্য ব্যক্তি-শ্রেণীর করমুক্ত আয়সীমা চূড়ান্ত

আগামী দুই অর্থবছরে তিন লাখ ৭৫ হাজার টাকা পর্যন্ত আয়ের জন্য করদাতাদের কর দিতে হবে না। এর পরের তিন লাখ টাকার জন্য ১০ শতাংশ, পরবর্তী চার লাখ টাকায় ১৫ শতাংশ, পরবর্তী পাঁচ লাখ টাকার জন্য ২০ শতাংশ, তার পরবর্তী ২০ লাখ টাকা আয়ের জন্য ২৫ শতাংশ এবং অবশিষ্ট টাকার জন্য ৩০ শতাংশ হারে আয়কর দিতে হবে।

কেন্দ্রীয় ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার তহবিল সহায়তা কামনা

ব্যাংকটির সিআরআর সংরক্ষণের প্রয়োজনীয়তা প্রায় সাত হাজার কোটি টাকা। কিন্তু সাম্প্রতিক সময়ে গ্রাহকদের অর্থ উত্তোলনের কারণে এই রিজার্ভ কমে প্রায় ২ হাজার ৬০০ কোটি টাকায় নেমে এসেছে। অথচ বিতর্কিত ব্যক্তি খুরশিদ আলমকে চেয়ারম্যান নিয়োগের আগে অর্থাৎ সাত কার্যদিবস আগে ইসলামী ব্যাংকের সিআরআর প্রয়োজনের তুলনায় উদ্বৃত্ত ছিল। তবে ব্যাংকটির কর্মকর্তারা বলছেন, পরিস্থিতি উদ্বেগজনক হলেও এটি কোনো দেউলিয়াত্ত বা আর্থিক ধসের ইঙ্গিত নয়। বরং এটি মূলত স্বল্পমেয়াদি তারল্য ব্যবস্থাপনার একটি চ্যালেঞ্জ, যা কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা ও গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনার মাধ্যমে সমাধান করা সম্ভব।

ট্রেন দুর্ঘটনায় বড় ভাই নিহত, শোকে ছোট ভাইয়েরও মৃত্যু

বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে শোকে মুহ্যমান হয়ে পড়েন ছোট ভাই মো. পেয়ারু। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন। ভাইয়ের মৃত্যুসংবাদ পাওয়ার পর হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ রহমাননগরের বাসায় মৃত্যুবরণ করেন।

অনলাইনে কেনাকাটা করেন দেশের ১৪.৪ শতাংশ মানুষ

বিবিএসের জরিপ অনুযায়ী, দেশে ১৪.৪ শতাংশ মানুষ অনলাইনে কেনাকাটা করেন; এ ক্ষেত্রে ঢাকা বিভাগ সবচেয়ে এগিয়ে (২১.৩%) এবং বরিশাল সবচেয়ে পিছিয়ে (৮.৭%)। অনলাইনে সবচেয়ে বেশি কেনা হয় পোশাক-জুতা, আর ক্রেতাদের প্রধান অভিযোগ হলো অর্ডার অনুযায়ী সঠিক পণ্য না পাওয়া ও নিম্নমানের পণ্য পাওয়া।

ফিলিস্তিনি শিশুহত্যা নিয়ে ইসরাইলি মানবাধিকার সংস্থার ভিডিও প্রকাশ

ইসরাইলি সেনাবাহিনী এএফপিকে জানায়, সংস্থাটির প্রকাশিত ভিডিওটি তারা ‘পর্যালোচনা করছে।’

গাজার যুদ্ধবিরতি এগিয়ে নিতে কায়রোতে আলোচনা শুরু

গাজায় বিদ্যমান ভঙ্গুর যুদ্ধবিরতি এগিয়ে নিতে মধ্যস্থতাকারী দেশগুলো ও বিভিন্ন ফিলিস্তিনি গোষ্ঠীর মধ্যে কায়রোতে আলোচনা শুরু হয়েছে।

গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭২৯৭১

ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাজার ৯৭১ হয়েছে এবং এক লাখ ৭৩ হাজার ১২ জন আহত হয়েছেন।

গাজায় হামলায় হামাস কমান্ডার নিহত, দাবি ইসরাইলের

দক্ষিণ গাজায় ইসরাইলি হামলায় হামাসের একজন কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরাইল।

গাজায় ইসরাইলি হামলায় নারীসহ নিহত ৭

ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় শনিবার (৬ জুন) ইসরাইলি হামলায় দুই নারীসহ কমপক্ষে সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।