দৈনিক নয়া দিগন্ত বাংলাদেশের একটি জনপ্রিয় ও নির্ভরযোগ্য গণমাধ্যম, যা প্রতিদিন পাঠকদের কাছে সর্বশেষ খবর, বিশ্লেষণ, ও ঘটনার পেছনের সত্য তুলে ধরার লক্ষ্যে কাজ করে। ২০০৪ সালে প্রিন্ট সংস্করণ হিসেবে এর যাত্রা শুরু। নয়া দিগন্তে জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন, তথ্যপ্রযুক্তি, ধর্ম ও লাইফস্টাইলসহ নানা বিষয়ের সংবাদ পরিবেশন করা হয়। তথ্যের নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও সাংবাদিকতার নীতিমালাকে গুরুত্ব দিয়ে প্রতিটি সংবাদ প্রকাশ করা হয়। সত্যের সঙ্গে প্রতিদিন এই স্লোগানকে ধারন করে নয়া দিগন্ত একটি তথ্যবহুল, দায়িত্বশীল ও পাঠকবান্ধব সংবাদপত্র হিসেবে দেশের মানুষের পাশে থাকা এবং সময়োপযোগী ও প্রাসঙ্গিক খবর সবার আগে পৌঁছে দেয়।
সবাইকে প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান তারেক রহমানের
আজ সংবাদপত্র জগতের জন্য, বিশেষ করে বাংলাদেশের সংবাদপত্র জগতের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আজকের এই দিনে একসময় বাংলাদেশের সব সংবাদপত্র বন্ধ করে দেয়া হয়েছিল। আর আজ সেই দিনে আমরা এতসংখ্যক সাংবাদিক ভাইয়ের সাথে কথা বলছি! তার মানে একটি বিষয় প্রমাণিত হয়েছে যে সংবাদপত্রের কণ্ঠ যেভাবে চেপে ধরা হয়েছিল, সেটি অন্তত এই মুহূর্তে আর নেই।
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর বা অক্টোবরে শুরু : মির্জা ফখরুল
আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি করপোরেশনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
ভারতের ঘটনার বিস্তারিত জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
ভারত এ ঘটনায় সতর্ক হবে, তবে ঘটনাটি দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলবে না বলেও জানিয়েছেন উপদেষ্টা।
বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি জবাব না দিয়ে বলেন, ‘আমি দীর্ঘদিন একটি দেশে ছিলাম, বুঝতেই তো পারছেন।’
মাঠে লড়াই-বাইরে যুদ্ধ, খেলা শেষেই যুক্তরাষ্ট্র ছাড়তে হলো ইরানকে
ফলে সীমিত স্টাফ, বাড়তি নিরাপত্তা, বিধিনিষেধ এবং লাগাতার ভ্রমণের চাপ নিয়েই বিশ্বমঞ্চে লড়াই চালিয়ে যেতে হচ্ছে ইরানকে।
যুদ্ধের প্রতিবাদে ফুটবলে অটোগ্রাফ
আমি তার কাছে যেতেই প্রথম জানতে চাইলেন আমার দেশের পরিচয়। এরপর জানালেন তাকে নিয়ে কোনো নিউজ করলে যেন তাকে সেই নিউজের কপি হোয়াটসঅ্যাপে পাঠাই। এরপর নেপথ্য উল্লেখ করেন ‘এই বলগুলো আমি যুদ্ধবিরোধী প্রচারণায় ব্যবহার করতে চাই। নিউজের কপিও সাথে থাকবে।’
বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর উদ্বোধন
বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর উদ্বোধনী কার্যক্রমে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ বিভিন্ন গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন
মনস্তাত্ত্বিক কারণে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের নিয়ে নেয়া উচিত : ট্রাম্প
ট্রাম্প বলেছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের খুব বেশি আর্থিক মূল্য না থাকলেও, ‘মনস্তাত্ত্বিক কারণে’ যুক্তরাষ্ট্রের সেই মজুতকৃত ইউরেনিয়াম নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়া উচিত।
চীনে শক্তিশালী ভূমিকম্পে ১ জনের মৃত্যু, আহত ৪
চীনের কিংহাই প্রদেশে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে একজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো চারজন। মঙ্গলবার (১৬ জুন) স্থানীয় সময় বিকেল ৫টা ৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।
পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করলে ইরানের ওপর ‘নরক’ নেমে আসবে : ট্রাম্প
ট্রাম্প বলেন, ইরান চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, তেহরান কোনো পারমাণবিক অস্ত্রের অধিকারী হবে না। ইরান যদি পারমাণবিক অস্ত্র অর্জন করতে চায়, তবে দেশটির ওপর নরক নেমে আসবে।’
যুক্তরাষ্ট্র না থাকলে ইসরাইলের অস্তিত্ব থাকত না : ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমি না থাকলে ইসরাইলের অস্তিত্ব থাকত না। কারণ আমি যা করেছি, অন্য কোনো প্রেসিডেন্ট সেটা করতে ইচ্ছুক ছিলেন না।’
সংসদে অধ্যাপক মুজিবুর রহমান মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন ইসলামের সাথে সাংঘর্ষিক
মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদের অধিবেশনে মুজিবুর রহমান পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এসব কথা বলেন। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অধিবেশনে সভাপতিত্ব করেন।
গ্রাহক আস্থা ফিরছে ইসলামী ব্যাংকে
দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির গ্রাহক আস্থা ফিরতে শুরু করেছে। চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্ক, গ্রাহকদের আস্থাহীনতা এবং ব্যাপক আমানত উত্তোলনের ফলে তীব্র তারল্য সঙ্কটে পড়ে ব্যাংকটি। এমন পরিস্থিতিতে পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন চেয়ারম্যান নিয়োগ এবং পরপর দুই দিনে বাংলাদেশ ব্যাংকের পাঁচ হাজার কোটি টাকার তারল্য সহায়তা ব্যাংকটির পরিস্থিতিকে নতুন মোড়ে নিয়ে গেছে।
আদানির ব্যয়বহুল বিদ্যুতের জন্য নেপাল থেকে আমদানি আটকে দেয়া হলো ?
বিশ্লেষকরা মনে করছেন- নেপালের সস্তা পানিভিত্তিক বিদ্যুৎ আমদানি করা গেলে ভারতের আদানির ব্যয়বহুল বিদ্যুতের ওপর বাংলাদেশের নির্ভরতা থাকবে না। এ কারণে বাড়তি বিদ্যুৎ নেপাল সরবরাহ করুক তা ভারত চাইছে না।
দেশজুড়ে অপরাধের বিস্তার
কারামুক্ত শীর্ষ সন্ত্রাসীদের আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণের মরণনেশায় রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল এখন জনসাধারণের জন্য অনিরাপদ ও ভীতিকর হয়ে উঠেছে। অভিযোগ উঠেছে, অবৈধ অস্ত্র উদ্ধার এবং চিহ্নিত অপরাধীদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনী দৃশ্যত ব্যর্থ। এমনকি চাঁদাবাজির প্রতিবাদ করতে গিয়ে বা রাজনৈতিক আধিপত্যের জেরে প্রকাশ্যে খুনের শিকার হচ্ছেন খোদ রাজনৈতিক কর্মীরাও।
বৈদ্যুতিক পাখায় ধান ওড়াতে গিয়ে প্রাণ হারালেন কৃষক
জামালপুরের বকশীগঞ্জে বৈদ্যুতিক পাখায় ধান ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুপন মিয়া (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শিল্পকলা একাডেমির বিশেষ সম্মাননায় সিক্ত সৈয়দ আব্দুল হাদী
‘বাংলা গানের উচ্চতা এখন অনেকাংশে নির্ণীত হয় সৈয়দ আব্দুল হাদীর কণ্ঠস্বরকে ঘিরে। তার গান ও শিল্পসত্তা নতুন প্রজন্মের শিল্পীদের জন্য এক অনন্য মানদণ্ড।’
মাঝরাতে ঘুম ভাঙলে নানান চিন্তা আসে কেন?
রাতের প্রথম দিকে গভীর ঘুম হয়, আর ভোরের দিকে ঘুমের মাঝেও আমরা সতর্ক অবস্থায় থাকি। ২টা থেকে ৩টা নাগাদ মূলত হাল্কা ঘুম হয় এবং ছোটখাটো কারণে ঘুমে ব্যাঘাত ঘটার সম্ভাবনা থাকে।
গাজায় ইসরাইলি হামলায় শিশুসহ নিহত ৬
ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকাজুড়ে রোববার (১৪ জুন) ইসরাইলের হামলায় এক শিশুসহ ছয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো কয়েকজন।
গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭২৯৯৬
যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৭২ হাজার ৯৯৬ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন এক লাখ ৭৩ হাজার ২৪৬ জন।‘
গাজায় ইসরাইলি হামলায় ৩ ফিলিস্তিনি নিহত
চলমান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় শনিবার (১৩ জুন) দু’টি বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইসরাইল-ফিলিস্তিন সঙ্ঘাত সমাধানে ৩ দেশের শান্তি তহবিল
ইসরাইল-ফিলিস্তিন সঙ্ঘাতের দ্বি-রাষ্ট্রীয় সমাধানের পক্ষে সমর্থন জানাতে অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্য চার মিলিয়ন ডলারের একটি যৌথ শান্তি তহবিল চালু করেছে।
গাজা ইসরাইলি হামলায় ২ ফিলিস্তিনি নিহত, আহত ৪
ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় পৃথক ইসরাইলি হামলায় দুই ফিলিস্তিনি নিহত এবং আরো চারজন আহত হয়েছেন।

































































