দৈনিক নয়া দিগন্ত বাংলাদেশের একটি জনপ্রিয় ও নির্ভরযোগ্য গণমাধ্যম, যা প্রতিদিন পাঠকদের কাছে সর্বশেষ খবর, বিশ্লেষণ, ও ঘটনার পেছনের সত্য তুলে ধরার লক্ষ্যে কাজ করে। ২০০৪ সালে প্রিন্ট সংস্করণ হিসেবে এর যাত্রা শুরু। নয়া দিগন্তে জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন, তথ্যপ্রযুক্তি, ধর্ম ও লাইফস্টাইলসহ নানা বিষয়ের সংবাদ পরিবেশন করা হয়। তথ্যের নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও সাংবাদিকতার নীতিমালাকে গুরুত্ব দিয়ে প্রতিটি সংবাদ প্রকাশ করা হয়। সত্যের সঙ্গে প্রতিদিন এই স্লোগানকে ধারন করে নয়া দিগন্ত একটি তথ্যবহুল, দায়িত্বশীল ও পাঠকবান্ধব সংবাদপত্র হিসেবে দেশের মানুষের পাশে থাকা এবং সময়োপযোগী ও প্রাসঙ্গিক খবর সবার আগে পৌঁছে দেয়।

FIFA World Cup 2026
দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’

পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’

‘কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ভারতীয় কর্তৃপক্ষকে আগেই যথাযথভাবে জানানো হয়েছিল যে ডা: জাহেদ উর রহমান ভারত মহাসাগরীয় উপকূলীয় দেশগুলোর জোটের (আইওআরএ) বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। এ বিষয়ে আগেই অবহিত করার পরও দিল্লি বিমানবন্দরে তার সাথে যে ঘটনা ঘটেছে, তা দুর্ভাগ্যজনক ও দুঃখজনক।’

প্রধানমন্ত্রীর চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন মাত্রা

প্রধানমন্ত্রীর চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন মাত্রা

বাংলাদেশী ব্যবসায়ী মহল এবং সরকারের নীতিনির্ধারকদের মতে, এবারের সফরের অন্যতম মূল এজেন্ডা হলো চীনের প্রযুক্তি ও বিনিয়োগ বাংলাদেশে নিয়ে আসা। তবে ডিজিটাল অর্থনীতি ও প্রযুক্তি তথা চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় চীনের উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডিজিটাল অবকাঠামো খাতে বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে বিশেষ চুক্তি হতে পারে।

রাজনৈতিক ছত্রছায়ায় হত্যা ও ধর্ষণ জ্যামিতিক হারে বাড়ছে

ডা: শফিকুর রহমান রাজনৈতিক ছত্রছায়ায় হত্যা ও ধর্ষণ জ্যামিতিক হারে বাড়ছে

এ সময় ডা: শফিকুর রহমান বলেন, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন চ্যালেঞ্জ জাতির সামনে দৃশ্যমান। পতিত ফ্যাসিস্ট শক্তি ও তাদের দোসররা দেশের ভেতর ও বাইরে থেকে আমাদের উসকানি দেয়ার চেষ্টা করবে। এই ক্ষেত্রে আমাদের অত্যন্ত ধৈর্য ও সতর্কতার সাথে পথ চলতে হবে এবং কারো পাতা ফাঁদে পা দেয়া যাবে না।

ব্রাজিল–স্কটল্যান্ড ম্যাচে ভারি বৃষ্টির শঙ্কা, ভেসে যেতে পারে খেলা

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ভাগে এসে নতুন করে আলোচনায় উঠে এসেছে আবহাওয়া। বজ্রঝড়ের কারণে ফ্রান্স ও ইরাকের ম্যাচ প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর এবার একই ধরনের শঙ্কা দেখা দিয়েছে ব্রাজিল ও স্কটল্যান্ডের ম্যাচ ঘিরে।

আগামী ম্যাচে ‘নতুন একাদশ’ সাজাতে পারেন আর্জেন্টিনার কোচ স্কালোনি

একই রকম ভাবনা রয়েছে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে নিয়েও। হাতের আঙুলের চোট কাটিয়ে প্রথম দুই ম্যাচে দারুণ খেললেও নকআউটের কথা চিন্তা করে দিবুর জায়গায় পোস্টের নিচে জেরোনিমো রুলিকে দেখা যেতে পারে।

কেমন হবে ব্রাজিলের একাদশ?

স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিল দলে একটি পরিবর্তন আসতে পারে। ঊরুর পেশির চোটের কারণে রাফিনহা খেলতে পারবেন না। তার পরিবর্তে ডান প্রান্তে দেখা যেতে পারে ১৯ বছর বয়সী তরুণ ফরোয়ার্ড রায়ানকে।

কোরআনের আয়াতের ‘অপব্যাখ্যার’ অভিযোগ, সংসদে বিতর্ক

কোরআনের আয়াতের ‘অপব্যাখ্যার’ অভিযোগ, সংসদে বিতর্ক

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর স্পিকার আবারো পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে বলেন, সংসদে অধিকাংশ সদস্যই মুসলমান এবং দেশের ৯২ ভাগ মানুষও এই ধর্মের অনুসারী। তাই সংসদকে বিরূপ আলোচনার কেন্দ্রবিন্দু না বানিয়ে প্রবীণ নেতাদের উপস্থিতিতে জুনিয়র সদস্যদের শান্ত থাকার অনুরোধ জানান তিনি।

শনিবার পৃথিবীর পাশ দিয়ে যাবে বিশাল গ্রহাণু, দেখা যাবে দূরবীক্ষণ যন্ত্রে

‘শনিবার গ্রিনিচ সময় ১১টা ১৪ মিনিটে গ্রহাণুটি পৃথিবীর প্রায় ২৫ লাখ ৬০ হাজার কিলোমিটারের মধ্যে দিয়ে অতিক্রম করবে। এ দূরত্ব পৃথিবী ও চাঁদের মধ্যকার দূরত্বের ছয় গুণেরও বেশি।’

‘ইরান বড় ধরনের ছাড় দিচ্ছে’, আলোচনায় অগ্রগতির ইঙ্গিত ট্রাম্পের

ট্রাম্প বলেন, “আমরা অনেক ব্যবধানে জিতছি। ইরান বড় ধরনের ছাড় দিচ্ছে।” তিনি আরো বলেন, “পরিস্থিতি খুব, খুব ভালোভাবে এগোচ্ছে।” তবে আলোচনার বিষয়বস্তু বা সম্ভাব্য সমঝোতার ক্ষেত্র সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি।

যুক্তরাষ্ট্রের আধিপত্য খর্ব, মধ্যপ্রাচ্যের সঙ্কটের জন্য দায়ী ইসরাইল

ঘালিবাফ বলেন, “এই অঞ্চলের দেশগুলোকে নিজেদের সক্ষমতার ভিত্তিতে নতুন আঞ্চলিক ব্যবস্থা গড়ে তুলতে হবে।” তিনি আরও বলেন, মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও সম্প্রীতি এখন সময়ের দাবি এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য তা অপরিহার্য।

ফ্রান্সে রেকর্ড তাপমাত্রা, ভয়াবহ তাপপ্রবাহে বিদ্যুৎহীন হাজারো বাড়ি

যুক্তরাজ্যের কিছু অঞ্চলেও তাপমাত্রার সতর্কতা বলবৎ রয়েছে, যেখানে বৃহস্পতিবার তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। নেদারল্যান্ডস ও বেলজিয়ামে শুক্রবার তাপমাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পূর্বাভাস রয়েছে। অন্যদিকে জার্মানিতে সপ্তাহান্তে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

রাজস্বে রেকর্ড ঘাটতি

রাজনৈতিক পটপরিবর্তন, সামষ্টিক অর্থনীতির পুনর্গঠন, চরম মূল্যস্ফীতির চাপ এবং বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও দুই অঙ্কের এই প্রবৃদ্ধি ধরে রাখা সরকারের জন্য বড় স্বস্তির খবর বলে এনবিআরের কেউ কেউ মন্তব্য করছেন। কিন্তু এই মুদ্রার উল্টো পিঠ হলো- ১১ মাসেই এনবিআর তার নিজস্ব সংশোধিত লক্ষ্যমাত্রা থেকে ৮১ হাজার ৪৪৩ কোটি টাকা পিছিয়ে আছে।

পুলিশ সংস্কারে চশমা বদল নাকি খোলস পরিবর্তন?

জুলাই গণ-অভ্যুত্থানের পর পুলিশকে ‘জনবান্ধব ও জবাবদিহিমূলক’ বাহিনীতে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়েছিল অন্তর্বর্তী সরকার। প্রায় দুই বছর পার হলেও মাঠপর্যায়ে পুলিশের চরিত্রে দৃশ্যমান পরিবর্তন কতটা এসেছে, এই প্রশ্ন এখনো ঘুরপাক খাচ্ছে জনমনে। সংস্কার কমিশনের সুপারিশ আর বাস্তবতার মধ্যে যে ব্যবধান, তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে স্পষ্ট সংশয় তৈরি হয়েছে। তারা বলছেন, পুলিশ সংস্কারের লক্ষ্য হলো পুলিশ বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত, জনবান্ধব এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল একটি পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলা। এর মূল উদ্দেশ্যগুলোর মধ্যে রয়েছে অপরাধ দমন, নিরপেক্ষভাবে আইন প্রয়োগ এবং বাহিনীর ভেতর জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা। কিন্তু পুলিশ সেই আগের অবস্থানেই বহাল রয়েছে।

পাচারকৃত টাকা ফেরত আনতে জোর প্রচেষ্টা

বিদেশে পাচার হওয়া সম্পদ ফেরত আনতে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার, এস আলম, বেক্সিমকো, নাসা গ্রুপ, শিকদার গ্রুপসহ ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদ ফেরত আনার জন্য সমন্বিতভাবে চেষ্টা চালানো হচ্ছে। বিভিন্ন দেশে পাচার হওয়া সম্পদ জব্দ করতে সংশ্লিষ্ট দেশের সাথে যোগাযোগ করা হচ্ছে। অপর দিকে যেসব ব্যাংকের মাধ্যমে অর্থপাচার হয়েছে, ওইসব ব্যাংক বিভিন্ন দেশের ল ফার্মের সাথে চুক্তি করার প্রক্রিয়া চালাচ্ছে। সর্বশেষ সাইপ্রাসে সরকারের অনুরোধে এস আলমের সম্পদ জব্দ করেছে ওই দেশের সরকার।

গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত, রেল চলাচলে বিপর্যয়

ময়মনসিংহের গৌরীপুর রেলস্টেশনের আউটার সিগন্যালের কাছে চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেসের পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে।

মুক্তি পেলেন ইতালির ৩ গাজা সহায়তাকর্মী

গাজায় একটি মানবিক মিশনে যোগ দেয়ার পর লিবিয়ায় আটক থাকা তিন ইতালীয় নাগরিককে মুক্তি দেয়া হয়েছে।

যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরাইলি হামলা, নিহত ২

যুদ্ধবিরতি সত্ত্বেও ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় মঙ্গলবার (২৩ জুন) নতুন করে হামলা চালিয়েছে ইসরাইল। এতে দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩০৩৯

২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মৃতের সংখ্যা কমপক্ষে ৭৩ হাজার ৩৯ জনে পৌঁছেছে এবং আহত হয়েছেন এক লাখ ৭৩ হাজার ৩৮৮ জন।

ইসরাইলকে যুদ্ধের বিদেশী অর্থের বৃহত্তম যোগানদাতা জার্মান-মার্কিন কোম্পানি

জার্মান বীমা প্রতিষ্ঠান আলিয়াঞ্জ এবং তাদের সহযোগী মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান পিমকো ইসরাইলি সরকারি বন্ডে বড় অঙ্কের বিনিয়োগ করেছে, যার ফলে তারা ইসরাইলের অন্যতম বৃহৎ বিদেশী বন্ডধারক হিসেবে উঠে এসেছে।

বাংলাদেশকে ঘিরে নতুন কূটনৈতিক চাপ

বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের জন্য কয়েকটি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ- প্রথমত, সন্ত্রাসবাদ দমনে অর্জিত সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে আরো জোরালোভাবে তুলে ধরা। দ্বিতীয়ত, ভারত, চীন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, তুরস্ক ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা। তৃতীয়ত, সীমান্ত, পানি বণ্টন ও অভিবাসন ইস্যুতে তথ্যভিত্তিক কূটনৈতিক উদ্যোগ জোরদার করা। চতুর্থত, জাতীয় ঐকমত্য ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা। কারণ অভ্যন্তরীণ বিভাজন আন্তর্জাতিক চাপ মোকাবেলার সক্ষমতাকে দুর্বল করে। পঞ্চমত, আন্তর্জাতিক গণমাধ্যম, গবেষণা প্রতিষ্ঠান ও থিঙ্কট্যাঙ্ক পর্যায়ে বাংলাদেশের ইতিবাচক অবস্থান তুলে ধরার জন্য কার্যকর জনকূটনীতি পরিচালনা করা।