দৈনিক নয়া দিগন্ত বাংলাদেশের একটি জনপ্রিয় ও নির্ভরযোগ্য গণমাধ্যম, যা প্রতিদিন পাঠকদের কাছে সর্বশেষ খবর, বিশ্লেষণ, ও ঘটনার পেছনের সত্য তুলে ধরার লক্ষ্যে কাজ করে। ২০০৪ সালে প্রিন্ট সংস্করণ হিসেবে এর যাত্রা শুরু। নয়া দিগন্তে জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন, তথ্যপ্রযুক্তি, ধর্ম ও লাইফস্টাইলসহ নানা বিষয়ের সংবাদ পরিবেশন করা হয়। তথ্যের নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও সাংবাদিকতার নীতিমালাকে গুরুত্ব দিয়ে প্রতিটি সংবাদ প্রকাশ করা হয়। সত্যের সঙ্গে প্রতিদিন এই স্লোগানকে ধারন করে নয়া দিগন্ত একটি তথ্যবহুল, দায়িত্বশীল ও পাঠকবান্ধব সংবাদপত্র হিসেবে দেশের মানুষের পাশে থাকা এবং সময়োপযোগী ও প্রাসঙ্গিক খবর সবার আগে পৌঁছে দেয়।
প্রধানমন্ত্রী ৭৫-এর ৭ নভেম্বর সেনাবাহিনী ষড়যন্ত্র মোকাবিলা করে ঘুরে দাঁড়ায়
প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন সময়ে নানারকম ঘটনায় সশস্ত্রবাহিনীর ঐক্য বিনষ্টের তৎপরতা চললেও ২০০৯ সালে ফেব্রুয়ারি মাসে সশস্ত্রবাহিনীর উপর সর্বগ্রাসী আঘাতটি এসেছিল। সেই আঘাতটির ফলে বাংলাদেশে কী ঘটেছিল সেটি আমাদের সবার জানা।
কাল বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী
আগামীকাল অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত জাতীয় বাজেট উপস্থাপন করবেন। মানবসম্পদ উন্নয়ন, কর্মসংস্থান, বিনিয়োগ বৃদ্ধি ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিয়ে এ বাজেটকে ‘ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে’ বাংলাদেশের রূপরেখা হিসেবে তুলে ধরা হচ্ছে।
ডিভোর্স ছাড়াই বিয়ের মামলা : খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তামিমা
বিয়ের আগে ডিভোর্স সম্পন্ন না করার অভিযোগে করা মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানাকে ঢাকার আদালত খালাস দিয়েছেন, কারণ অভিযোগ প্রমাণিত হয়নি।
ফিফা বিশ্বকাপ ২০২৬
১২ জুন - ২০ জুলাই ২০২৬
তিন দেশে ৩ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে বিশ্বকাপ
পুরো টুর্নামেন্টের এই উদ্বোধনী পর্বগুলোর মূল থিম তৈরি করা হয়েছে ফিফা বিশ্বকাপ ট্রফিকে কেন্দ্র করে, যা প্রতিটি দেশের নিজস্ব সাংস্কৃতিক পরিচয়ের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হবে।
আগামীকাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের
আগামীকাল শুরু হচ্ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে ইতিহাসের সবচেয়ে বড় এই আসরে ৪৮টি দল অংশ নিচ্ছে।
স্টেডিয়ামে লাগানো হবে ছাউনি, ক্রিকেটারদের জন্য কেনা হচ্ছে বাস
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পূর্ব গ্যালারিতে প্রথমবারের মতো ছাউনি স্থাপন, সুইমিং পুল ও আধুনিক জিম নির্মাণসহ নানা সংস্কারকাজের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পাশাপাশি জাতীয় ক্রিকেট দলের জন্য নিজস্ব টিম বাস কেনার সিদ্ধান্তও নেয়া হয়েছে।
বিশ্বশান্তি নিশ্চিতে জাতিসঙ্ঘের শান্তিরক্ষা কার্যক্রম একটি অনন্য উদ্যোগ : প্রধানমন্ত্রী
‘সঙ্ঘাত, সহিংসতা ও মানবিক সঙ্কটে ক্ষতিগ্রস্ত অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস, ধৈর্য ও নিষ্ঠার সাথে কাজ করে চলেছেন।’
লেবাননে নাগরিকদের প্রলুব্ধ করতে শিশুদের কান্নার শব্দ ব্যবহার ইসরাইলের
দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে ইসরাইলি ড্রোনগুলো সাধারণ মানুষকে ঘর থেকে বাইরে বের করে আনার জন্য কান্নারত শিশুদের কণ্ঠস্বর ব্যবহার করছে।
যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, সংযম প্রদর্শনের আহ্বান চীনের
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, ‘সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের উচিত শান্ত থাকা ও সংযম প্রদর্শন করা, সংঘাত তীব্র করা এবং পরিস্থিতি আরো খারাপ করা থেকে বিরত থাকা এবং উত্তেজনা প্রশমনের জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা।’
নতুন তৃণমূলে যাচ্ছেন না দেব, থাকছেন মমতার সাথেই!
তার কথায়, যারা ভোট দিয়ে তাকে জিতিয়েছেন, তারা যেন কোনোভাবেই মনে না করেন যে তিনি ভুল মানুষকে ভোট দিয়ে জিতিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, ঘাটালের সাধারণ মানুষের ন্যায্য অধিকার এবং এলাকার সামগ্রিক উন্নয়নের দাবি নিয়েই তিনি এই বৈঠকে যোগ দিয়েছেন।
হংকংয়ে আগুনের ঘটনায় ৭ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ
একটি সরকারি আবাসন প্রকল্পে গত বছর ভয়াবহ আগুনে ১৬৮ জনের মৃত্যুর ঘটনায় বুধবার (১০ জুন) সাত ব্যক্তি ও দু’টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে হংকং কর্তৃপক্ষ।
জাতীয় সঙ্কট মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ : সেলিম উদ্দিন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, জাতীয় সঙ্কট মোকাবিলা ও নগর উন্নয়নে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রাজনৈতিক অস্থিরতায় ঘি ঢালছে নিষিদ্ধ আ’লীগ
রাজনৈতিক অস্থিরতার সুযোগ কাজে লাগিয়ে ফ্যাসিস্ট আমলের সুবিধাভোগীরা অর্থনৈতিক সেক্টরকেও অস্থিতিশীল করতে তৎপরতা চালাচ্ছে। বিশেষ করে ব্যাংকিং জগতের আইকন ইসলামী ব্যাংককে ধসিয়ে দিতে কৌশলে ফ্যাসিস্ট সরকারের লুটেরাগোষ্ঠী কলকাঠি নাড়ছে। অপরদিকে পান থেকে চুন খসলেই ফ্যাসিস্ট আমলের এক শ্রেণীর সুবিধাভোগী গোষ্ঠী সেগুলো ফুলিয়ে ফাঁপিয়ে চটকদার ফটোকার্ড তৈরি করে কিংবা সত্য-মিথ্যার সংমিশ্রণে কন্টেন্ট ক্রিয়েট করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়ে হাইপ তুলছে। আবার কখনো কখনো মিথ্যা তথ্য দিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজব ছড়িয়ে রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবেশ ঘোলাটে করার জন্য নিষিদ্ধ আওয়ামী লীগের কট্টোর সমর্থক ও নেতাকর্মীরা পেছন থেকে কলকাঠি নাড়ছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
আগামী ৫ অর্থবছরের জন্য ব্যক্তি-শ্রেণীর করমুক্ত আয়সীমা চূড়ান্ত
আগামী দুই অর্থবছরে তিন লাখ ৭৫ হাজার টাকা পর্যন্ত আয়ের জন্য করদাতাদের কর দিতে হবে না। এর পরের তিন লাখ টাকার জন্য ১০ শতাংশ, পরবর্তী চার লাখ টাকায় ১৫ শতাংশ, পরবর্তী পাঁচ লাখ টাকার জন্য ২০ শতাংশ, তার পরবর্তী ২০ লাখ টাকা আয়ের জন্য ২৫ শতাংশ এবং অবশিষ্ট টাকার জন্য ৩০ শতাংশ হারে আয়কর দিতে হবে।
কেন্দ্রীয় ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার তহবিল সহায়তা কামনা
ব্যাংকটির সিআরআর সংরক্ষণের প্রয়োজনীয়তা প্রায় সাত হাজার কোটি টাকা। কিন্তু সাম্প্রতিক সময়ে গ্রাহকদের অর্থ উত্তোলনের কারণে এই রিজার্ভ কমে প্রায় ২ হাজার ৬০০ কোটি টাকায় নেমে এসেছে। অথচ বিতর্কিত ব্যক্তি খুরশিদ আলমকে চেয়ারম্যান নিয়োগের আগে অর্থাৎ সাত কার্যদিবস আগে ইসলামী ব্যাংকের সিআরআর প্রয়োজনের তুলনায় উদ্বৃত্ত ছিল। তবে ব্যাংকটির কর্মকর্তারা বলছেন, পরিস্থিতি উদ্বেগজনক হলেও এটি কোনো দেউলিয়াত্ত বা আর্থিক ধসের ইঙ্গিত নয়। বরং এটি মূলত স্বল্পমেয়াদি তারল্য ব্যবস্থাপনার একটি চ্যালেঞ্জ, যা কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা ও গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনার মাধ্যমে সমাধান করা সম্ভব।
রূপগঞ্জে বিপুল পরিমাণ বিদেশী মদ, ইয়াবাসহ ৬ মাদক কারবারি গ্রেফতার
গোপন সংবাদের ভিত্তিতে ৮৫ বোতল বিদেশী মদ, ৫০০ গ্রাম গাঁজা, ৫৫ বোতল নেশাজাতীয় সিরাপ ফায়ারড্রিল, ৪১ পিস ইয়াবাসহ পুলিশ তাদের গ্রেফতার করে।
মাদারীপুরের পুত্রবধূ হলেন টিভি উপস্থাপিকা দীপ্তি চৌধুরী
শুক্রবার (৫ জুন) রাজধানীর বাংলামোটরের একটি রেস্তোরাঁয় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
অনলাইনে কেনাকাটা করেন দেশের ১৪.৪ শতাংশ মানুষ
বিবিএসের জরিপ অনুযায়ী, দেশে ১৪.৪ শতাংশ মানুষ অনলাইনে কেনাকাটা করেন; এ ক্ষেত্রে ঢাকা বিভাগ সবচেয়ে এগিয়ে (২১.৩%) এবং বরিশাল সবচেয়ে পিছিয়ে (৮.৭%)। অনলাইনে সবচেয়ে বেশি কেনা হয় পোশাক-জুতা, আর ক্রেতাদের প্রধান অভিযোগ হলো অর্ডার অনুযায়ী সঠিক পণ্য না পাওয়া ও নিম্নমানের পণ্য পাওয়া।
গাজার যুদ্ধবিরতি এগিয়ে নিতে কায়রোতে আলোচনা শুরু
গাজায় বিদ্যমান ভঙ্গুর যুদ্ধবিরতি এগিয়ে নিতে মধ্যস্থতাকারী দেশগুলো ও বিভিন্ন ফিলিস্তিনি গোষ্ঠীর মধ্যে কায়রোতে আলোচনা শুরু হয়েছে।
গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭২৯৭১
ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাজার ৯৭১ হয়েছে এবং এক লাখ ৭৩ হাজার ১২ জন আহত হয়েছেন।
গাজায় হামলায় হামাস কমান্ডার নিহত, দাবি ইসরাইলের
দক্ষিণ গাজায় ইসরাইলি হামলায় হামাসের একজন কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরাইল।
গাজায় ইসরাইলি হামলায় নারীসহ নিহত ৭
ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় শনিবার (৬ জুন) ইসরাইলি হামলায় দুই নারীসহ কমপক্ষে সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
পশ্চিম তীরে ইসরাইলি গুলিতে ৭ মাসের শিশু নিহত
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি গুলিতে সাত মাস বয়সী এক শিশু নিহত হয়েছে।




























































