দৈনিক নয়া দিগন্ত বাংলাদেশের একটি জনপ্রিয় ও নির্ভরযোগ্য গণমাধ্যম, যা প্রতিদিন পাঠকদের কাছে সর্বশেষ খবর, বিশ্লেষণ, ও ঘটনার পেছনের সত্য তুলে ধরার লক্ষ্যে কাজ করে। ২০০৪ সালে প্রিন্ট সংস্করণ হিসেবে এর যাত্রা শুরু। নয়া দিগন্তে জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন, তথ্যপ্রযুক্তি, ধর্ম ও লাইফস্টাইলসহ নানা বিষয়ের সংবাদ পরিবেশন করা হয়। তথ্যের নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও সাংবাদিকতার নীতিমালাকে গুরুত্ব দিয়ে প্রতিটি সংবাদ প্রকাশ করা হয়। সত্যের সঙ্গে প্রতিদিন এই স্লোগানকে ধারন করে নয়া দিগন্ত একটি তথ্যবহুল, দায়িত্বশীল ও পাঠকবান্ধব সংবাদপত্র হিসেবে দেশের মানুষের পাশে থাকা এবং সময়োপযোগী ও প্রাসঙ্গিক খবর সবার আগে পৌঁছে দেয়।

হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আটজনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে ৫৪৭ জনের মৃত্যু হয়েছে।

আদ-দ্বীনের শোকজের জবাব প্রত্যাখ্যান, দ্রুত আইনি ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী

আদ-দ্বীনের শোকজের জবাব প্রত্যাখ্যান, দ্রুত আইনি ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ যে কারণ দর্শাও নোটিশের জবাব দিয়েছে, তা মোটেও গ্রহণযোগ্য নয়। তারা মূল ঘটনা আড়াল করতে ইচ্ছে করে অপ্রয়োজনীয় তথ্য দিয়েছে। জবাবের সবকিছুই ভেক (ভুয়া)। আমরা এই জবাবে সন্তুষ্ট হতে পারিনি।

কাল বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী

কাল বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী

আগামীকাল অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত জাতীয় বাজেট উপস্থাপন করবেন। মানবসম্পদ উন্নয়ন, কর্মসংস্থান, বিনিয়োগ বৃদ্ধি ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিয়ে এ বাজেটকে ‘ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে’ বাংলাদেশের রূপরেখা হিসেবে তুলে ধরা হচ্ছে।

FIFA World Cup 2026

ফিফা বিশ্বকাপ ২০২৬

১২ জুন - ২০ জুলাই ২০২৬

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড

তিন দেশে ৩ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে বিশ্বকাপ

পুরো টুর্নামেন্টের এই উদ্বোধনী পর্বগুলোর মূল থিম তৈরি করা হয়েছে ফিফা বিশ্বকাপ ট্রফিকে কেন্দ্র করে, যা প্রতিটি দেশের নিজস্ব সাংস্কৃতিক পরিচয়ের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হবে।

আগামীকাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের

আগামীকাল শুরু হচ্ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে ইতিহাসের সবচেয়ে বড় এই আসরে ৪৮টি দল অংশ নিচ্ছে।

স্টেডিয়ামে লাগানো হবে ছাউনি, ক্রিকেটারদের জন্য কেনা হচ্ছে বাস

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পূর্ব গ্যালারিতে প্রথমবারের মতো ছাউনি স্থাপন, সুইমিং পুল ও আধুনিক জিম নির্মাণসহ নানা সংস্কারকাজের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পাশাপাশি জাতীয় ক্রিকেট দলের জন্য নিজস্ব টিম বাস কেনার সিদ্ধান্তও নেয়া হয়েছে।

৭৫-এর ৭ নভেম্বর সেনাবাহিনী ষড়যন্ত্র মোকাবিলা করে ঘুরে দাঁড়ায়

প্রধানমন্ত্রী ৭৫-এর ৭ নভেম্বর সেনাবাহিনী ষড়যন্ত্র মোকাবিলা করে ঘুরে দাঁড়ায়

প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন সময়ে নানারকম ঘটনায় সশস্ত্রবাহিনীর ঐক্য বিনষ্টের তৎপরতা চললেও ২০০৯ সালে ফেব্রুয়ারি মাসে সশস্ত্রবাহিনীর উপর সর্বগ্রাসী আঘাতটি এসেছিল। সেই আঘাতটির ফলে বাংলাদেশে কী ঘটেছিল সেটি আমাদের সবার জানা।

ব্যালট সংঙ্কটের জেরে দক্ষিণ কোরিয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ

সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে ব্যালট পেপার সংঙ্কটকে কেন্দ্র করে দক্ষিণ কোরিয়াজুড়ে ক্ষোভ বাড়তে থাকায়, দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুধবার (১০ জুন) বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।

২০২৭ সালের মধ্যে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ শেষ হবে : যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের প্রতিশ্রুত দক্ষিণ সীমান্তের দেয়াল নির্মাণ ২০২৭ সালের শেষ নাগাদ সম্পন্ন হবে বলে দেশটির কর্তৃপক্ষ আশা করছে।

সাবেক তালেবান কমান্ডারকে ৪২ বছরের কারাদণ্ড দিলো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের বিচারক এক সাবেক আফগান তালেবান কমান্ডারকে ৪২ বছরের কারাদণ্ড দিয়েছে। তার বিরুদ্ধে সাংবাদিক অপহরণ ও মার্কিন সেনা হত্যার অভিযোগ ছিল।

শিশুদের কান্নার শব্দ পুঁজি করে ইসরাইলি ফাঁদ

দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে ইসরাইলি ড্রোনগুলো সাধারণ মানুষকে ঘর থেকে বাইরে বের করে আনার জন্য কান্নারত শিশুদের কণ্ঠস্বর ব্যবহার করছে।

কর্মদক্ষতা বৃদ্ধির মাধ্যমে নিজেদের উপযুক্ত হিসেবে গড়ে তুলতে হবে

মাওলানা আব্দুল কাদির সালেহ কর্মদক্ষতা বৃদ্ধির মাধ্যমে নিজেদের উপযুক্ত হিসেবে গড়ে তুলতে হবে

দায়িত্বশীলদের উদ্দেশে সভাপতির বক্তব্যে মাওলানা সাদিকুর রহমান বলেন, প্রকাশ্য ও গোপনে সর্বদা আল্লাহকে ভয় করতে হবে। যাবতীয় লোভ-লালসা ও ক্ষমতার মোহ থেকে মুক্ত থেকে সাংগঠনিক কাজের পাশাপাশি হালাল রুজি ও পবিত্র জীবনযাপন করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আর এতেই রয়েছে আমাদের প্রকৃত কল্যাণ।

রাজনৈতিক অস্থিরতায় ঘি ঢালছে নিষিদ্ধ আ’লীগ

রাজনৈতিক অস্থিরতার সুযোগ কাজে লাগিয়ে ফ্যাসিস্ট আমলের সুবিধাভোগীরা অর্থনৈতিক সেক্টরকেও অস্থিতিশীল করতে তৎপরতা চালাচ্ছে। বিশেষ করে ব্যাংকিং জগতের আইকন ইসলামী ব্যাংককে ধসিয়ে দিতে কৌশলে ফ্যাসিস্ট সরকারের লুটেরাগোষ্ঠী কলকাঠি নাড়ছে। অপরদিকে পান থেকে চুন খসলেই ফ্যাসিস্ট আমলের এক শ্রেণীর সুবিধাভোগী গোষ্ঠী সেগুলো ফুলিয়ে ফাঁপিয়ে চটকদার ফটোকার্ড তৈরি করে কিংবা সত্য-মিথ্যার সংমিশ্রণে কন্টেন্ট ক্রিয়েট করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়ে হাইপ তুলছে। আবার কখনো কখনো মিথ্যা তথ্য দিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজব ছড়িয়ে রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবেশ ঘোলাটে করার জন্য নিষিদ্ধ আওয়ামী লীগের কট্টোর সমর্থক ও নেতাকর্মীরা পেছন থেকে কলকাঠি নাড়ছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

আগামী ৫ অর্থবছরের জন্য ব্যক্তি-শ্রেণীর করমুক্ত আয়সীমা চূড়ান্ত

আগামী দুই অর্থবছরে তিন লাখ ৭৫ হাজার টাকা পর্যন্ত আয়ের জন্য করদাতাদের কর দিতে হবে না। এর পরের তিন লাখ টাকার জন্য ১০ শতাংশ, পরবর্তী চার লাখ টাকায় ১৫ শতাংশ, পরবর্তী পাঁচ লাখ টাকার জন্য ২০ শতাংশ, তার পরবর্তী ২০ লাখ টাকা আয়ের জন্য ২৫ শতাংশ এবং অবশিষ্ট টাকার জন্য ৩০ শতাংশ হারে আয়কর দিতে হবে।

কেন্দ্রীয় ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার তহবিল সহায়তা কামনা

ব্যাংকটির সিআরআর সংরক্ষণের প্রয়োজনীয়তা প্রায় সাত হাজার কোটি টাকা। কিন্তু সাম্প্রতিক সময়ে গ্রাহকদের অর্থ উত্তোলনের কারণে এই রিজার্ভ কমে প্রায় ২ হাজার ৬০০ কোটি টাকায় নেমে এসেছে। অথচ বিতর্কিত ব্যক্তি খুরশিদ আলমকে চেয়ারম্যান নিয়োগের আগে অর্থাৎ সাত কার্যদিবস আগে ইসলামী ব্যাংকের সিআরআর প্রয়োজনের তুলনায় উদ্বৃত্ত ছিল। তবে ব্যাংকটির কর্মকর্তারা বলছেন, পরিস্থিতি উদ্বেগজনক হলেও এটি কোনো দেউলিয়াত্ত বা আর্থিক ধসের ইঙ্গিত নয়। বরং এটি মূলত স্বল্পমেয়াদি তারল্য ব্যবস্থাপনার একটি চ্যালেঞ্জ, যা কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা ও গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনার মাধ্যমে সমাধান করা সম্ভব।

প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়া আসছেন ১৪ জুন

প্রধানমন্ত্রীর সফরকালে কক্সবাজারের চকরিয়ার উপকূলীয় সাতটি ইউনিয়ন নিয়ে নবগঠিত বহুল প্রতীক্ষিত মাতামুহুরি উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনসহ সরকারি দফতরগুলোর অবকাঠামো নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

অনলাইনে কেনাকাটা করেন দেশের ১৪.৪ শতাংশ মানুষ

বিবিএসের জরিপ অনুযায়ী, দেশে ১৪.৪ শতাংশ মানুষ অনলাইনে কেনাকাটা করেন; এ ক্ষেত্রে ঢাকা বিভাগ সবচেয়ে এগিয়ে (২১.৩%) এবং বরিশাল সবচেয়ে পিছিয়ে (৮.৭%)। অনলাইনে সবচেয়ে বেশি কেনা হয় পোশাক-জুতা, আর ক্রেতাদের প্রধান অভিযোগ হলো অর্ডার অনুযায়ী সঠিক পণ্য না পাওয়া ও নিম্নমানের পণ্য পাওয়া।

গাজার যুদ্ধবিরতি এগিয়ে নিতে কায়রোতে আলোচনা শুরু

গাজায় বিদ্যমান ভঙ্গুর যুদ্ধবিরতি এগিয়ে নিতে মধ্যস্থতাকারী দেশগুলো ও বিভিন্ন ফিলিস্তিনি গোষ্ঠীর মধ্যে কায়রোতে আলোচনা শুরু হয়েছে।

গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭২৯৭১

ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাজার ৯৭১ হয়েছে এবং এক লাখ ৭৩ হাজার ১২ জন আহত হয়েছেন।

গাজায় হামলায় হামাস কমান্ডার নিহত, দাবি ইসরাইলের

দক্ষিণ গাজায় ইসরাইলি হামলায় হামাসের একজন কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরাইল।

গাজায় ইসরাইলি হামলায় নারীসহ নিহত ৭

ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় শনিবার (৬ জুন) ইসরাইলি হামলায় দুই নারীসহ কমপক্ষে সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

পশ্চিম তীরে ইসরাইলি গুলিতে ৭ মাসের শিশু নিহত

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি গুলিতে সাত মাস বয়সী এক শিশু নিহত হয়েছে।