দৈনিক নয়া দিগন্ত বাংলাদেশের একটি জনপ্রিয় ও নির্ভরযোগ্য গণমাধ্যম, যা প্রতিদিন পাঠকদের কাছে সর্বশেষ খবর, বিশ্লেষণ, ও ঘটনার পেছনের সত্য তুলে ধরার লক্ষ্যে কাজ করে। ২০০৪ সালে প্রিন্ট সংস্করণ হিসেবে এর যাত্রা শুরু। নয়া দিগন্তে জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন, তথ্যপ্রযুক্তি, ধর্ম ও লাইফস্টাইলসহ নানা বিষয়ের সংবাদ পরিবেশন করা হয়। তথ্যের নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও সাংবাদিকতার নীতিমালাকে গুরুত্ব দিয়ে প্রতিটি সংবাদ প্রকাশ করা হয়। সত্যের সঙ্গে প্রতিদিন এই স্লোগানকে ধারন করে নয়া দিগন্ত একটি তথ্যবহুল, দায়িত্বশীল ও পাঠকবান্ধব সংবাদপত্র হিসেবে দেশের মানুষের পাশে থাকা এবং সময়োপযোগী ও প্রাসঙ্গিক খবর সবার আগে পৌঁছে দেয়।
বগি লাইনচ্যুত ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ
ময়মনসিংহের সানকিপাড়া এলাকায় ব্রহ্মপুত্র এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। উদ্ধারকারী ট্রেনও পরে লাইনচ্যুত হওয়ায় উদ্ধারকাজে জটিলতা তৈরি হয়েছে।
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের
জর্ডানে একটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
৮ লাখ ৩৯ হাজার কোটি টাকার ‘ছায়া বাজেট’ পেশ করল জামায়াত
মঙ্গলবার (৯ জুন) রাজধানীর আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রস্তাবনা উপস্থাপন করা হয়।
ফিফা বিশ্বকাপ ২০২৬
১২ জুন - ২০ জুলাই ২০২৬
স্টেডিয়ামে লাগানো হবে ছাউনি, ক্রিকেটারদের জন্য কেনা হচ্ছে বাস
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পূর্ব গ্যালারিতে প্রথমবারের মতো ছাউনি স্থাপন, সুইমিং পুল ও আধুনিক জিম নির্মাণসহ নানা সংস্কারকাজের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পাশাপাশি জাতীয় ক্রিকেট দলের জন্য নিজস্ব টিম বাস কেনার সিদ্ধান্তও নেয়া হয়েছে।
বিশ্বকাপ ফুটবলের সূচি
আগামী ১১ জুন মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে ৪৮ দলের বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। গ্রুপ পর্ব শেষে নকআউট পর্ব পেরিয়ে ১৯ জুলাই নিউজার্সিতে ফাইনাল অনুষ্ঠিত হবে।
বিশ্বকাপের আগে মেসির গোল, স্বস্তিতে আর্জেন্টিনা
বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে আর্জেন্টিনা ৩-০ গোলে আইসল্যান্ডকে হারিয়েছে। বদলি হিসেবে নেমে গোল ও একটি গোলের সুযোগ তৈরি করে লিওনেল মেসি নিজের ফিটনেস নিয়ে সব শঙ্কা দূর করেছেন, যা বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে স্বস্তি ও আত্মবিশ্বাস বাড়িয়েছে।
সংসদের অধিবেশন বুধবার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি
আজ স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এ মুলতবি ঘোষণা করেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্বোচ্চ রক্তক্ষরণ দেখল বিশ্ব, সশস্ত্র সঙ্ঘাতের রেকর্ড
২০২১ সাল থেকে রাষ্ট্র-ভিত্তিক সঙ্ঘাতগুলোতে নয় লাখ ৩০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যা এর আগের দুই দশকের মোট নিহতের সংখ্যার প্রায় সমান।
শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহতের দাবি কুয়েতের
কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহতের দাবি করেছে দেশটির সেনাবাহিনী।
কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে
গত ১৫ মে প্রাদুর্ভাব ঘোষণার পর থেকে এই রোগে ১০১ জনের মৃত্যু হয়েছে এবং সামগ্রিক মৃত্যুহার প্রায় ১৮ দশমিক ৪ শতাংশ। এছাড়া মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫৫০ জনে পৌঁছেছে।
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা বৃদ্ধি, আবারো বাড়ল তেলের দাম
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা পুনরায় বৃদ্ধি পাওয়ায় এবং মজুত কমে আসায় তেলের দাম আবারো বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ৬৬ সেন্ট বা ০ দশমিক ৭ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৯২ দশমিক ১১ ডলারে পৌঁছেছে।
পল্লবীতে সাবেক এমপি ইলিয়াস মোল্লাহর বাসায় পুলিশের অভিযান
ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহ বাসায় অবস্থান করছেন- এমন তথ্যের ভিত্তিতে পল্লবীতে তার বাসায় অভিযান চালায় পুলিশ। তবে তল্লাশি শেষে তাকে সেখানে পাওয়া যায়নি।
রাজনৈতিক অস্থিরতায় ঘি ঢালছে নিষিদ্ধ আ’লীগ
রাজনৈতিক অস্থিরতার সুযোগ কাজে লাগিয়ে ফ্যাসিস্ট আমলের সুবিধাভোগীরা অর্থনৈতিক সেক্টরকেও অস্থিতিশীল করতে তৎপরতা চালাচ্ছে। বিশেষ করে ব্যাংকিং জগতের আইকন ইসলামী ব্যাংককে ধসিয়ে দিতে কৌশলে ফ্যাসিস্ট সরকারের লুটেরাগোষ্ঠী কলকাঠি নাড়ছে। অপরদিকে পান থেকে চুন খসলেই ফ্যাসিস্ট আমলের এক শ্রেণীর সুবিধাভোগী গোষ্ঠী সেগুলো ফুলিয়ে ফাঁপিয়ে চটকদার ফটোকার্ড তৈরি করে কিংবা সত্য-মিথ্যার সংমিশ্রণে কন্টেন্ট ক্রিয়েট করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়ে হাইপ তুলছে। আবার কখনো কখনো মিথ্যা তথ্য দিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজব ছড়িয়ে রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবেশ ঘোলাটে করার জন্য নিষিদ্ধ আওয়ামী লীগের কট্টোর সমর্থক ও নেতাকর্মীরা পেছন থেকে কলকাঠি নাড়ছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
আগামী ৫ অর্থবছরের জন্য ব্যক্তি-শ্রেণীর করমুক্ত আয়সীমা চূড়ান্ত
আগামী দুই অর্থবছরে তিন লাখ ৭৫ হাজার টাকা পর্যন্ত আয়ের জন্য করদাতাদের কর দিতে হবে না। এর পরের তিন লাখ টাকার জন্য ১০ শতাংশ, পরবর্তী চার লাখ টাকায় ১৫ শতাংশ, পরবর্তী পাঁচ লাখ টাকার জন্য ২০ শতাংশ, তার পরবর্তী ২০ লাখ টাকা আয়ের জন্য ২৫ শতাংশ এবং অবশিষ্ট টাকার জন্য ৩০ শতাংশ হারে আয়কর দিতে হবে।
কেন্দ্রীয় ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার তহবিল সহায়তা কামনা
ব্যাংকটির সিআরআর সংরক্ষণের প্রয়োজনীয়তা প্রায় সাত হাজার কোটি টাকা। কিন্তু সাম্প্রতিক সময়ে গ্রাহকদের অর্থ উত্তোলনের কারণে এই রিজার্ভ কমে প্রায় ২ হাজার ৬০০ কোটি টাকায় নেমে এসেছে। অথচ বিতর্কিত ব্যক্তি খুরশিদ আলমকে চেয়ারম্যান নিয়োগের আগে অর্থাৎ সাত কার্যদিবস আগে ইসলামী ব্যাংকের সিআরআর প্রয়োজনের তুলনায় উদ্বৃত্ত ছিল। তবে ব্যাংকটির কর্মকর্তারা বলছেন, পরিস্থিতি উদ্বেগজনক হলেও এটি কোনো দেউলিয়াত্ত বা আর্থিক ধসের ইঙ্গিত নয়। বরং এটি মূলত স্বল্পমেয়াদি তারল্য ব্যবস্থাপনার একটি চ্যালেঞ্জ, যা কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা ও গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনার মাধ্যমে সমাধান করা সম্ভব।
খাবার দিতে দেরি করায় শাবল দিয়ে পিটিয়ে মাকে হত্যা
স্বামী পরিত্যক্ত আবুনি একমাত্র মানসিক ভারসাম্যহীন ছেলেকে নিয়েই দিনাতিপাত করতেন। অন্যের বাসায় বুয়ার কাজ করে সংসার চালাতেন তিনি।
মাদারীপুরের পুত্রবধূ হলেন টিভি উপস্থাপিকা দীপ্তি চৌধুরী
শুক্রবার (৫ জুন) রাজধানীর বাংলামোটরের একটি রেস্তোরাঁয় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
অনলাইনে কেনাকাটা করেন দেশের ১৪.৪ শতাংশ মানুষ
বিবিএসের জরিপ অনুযায়ী, দেশে ১৪.৪ শতাংশ মানুষ অনলাইনে কেনাকাটা করেন; এ ক্ষেত্রে ঢাকা বিভাগ সবচেয়ে এগিয়ে (২১.৩%) এবং বরিশাল সবচেয়ে পিছিয়ে (৮.৭%)। অনলাইনে সবচেয়ে বেশি কেনা হয় পোশাক-জুতা, আর ক্রেতাদের প্রধান অভিযোগ হলো অর্ডার অনুযায়ী সঠিক পণ্য না পাওয়া ও নিম্নমানের পণ্য পাওয়া।
গাজার যুদ্ধবিরতি এগিয়ে নিতে কায়রোতে আলোচনা শুরু
গাজায় বিদ্যমান ভঙ্গুর যুদ্ধবিরতি এগিয়ে নিতে মধ্যস্থতাকারী দেশগুলো ও বিভিন্ন ফিলিস্তিনি গোষ্ঠীর মধ্যে কায়রোতে আলোচনা শুরু হয়েছে।
গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭২৯৭১
ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাজার ৯৭১ হয়েছে এবং এক লাখ ৭৩ হাজার ১২ জন আহত হয়েছেন।
গাজায় হামলায় হামাস কমান্ডার নিহত, দাবি ইসরাইলের
দক্ষিণ গাজায় ইসরাইলি হামলায় হামাসের একজন কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরাইল।
গাজায় ইসরাইলি হামলায় নারীসহ নিহত ৭
ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় শনিবার (৬ জুন) ইসরাইলি হামলায় দুই নারীসহ কমপক্ষে সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
পশ্চিম তীরে ইসরাইলি গুলিতে ৭ মাসের শিশু নিহত
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি গুলিতে সাত মাস বয়সী এক শিশু নিহত হয়েছে।
























































