দৈনিক নয়া দিগন্ত বাংলাদেশের একটি জনপ্রিয় ও নির্ভরযোগ্য গণমাধ্যম, যা প্রতিদিন পাঠকদের কাছে সর্বশেষ খবর, বিশ্লেষণ, ও ঘটনার পেছনের সত্য তুলে ধরার লক্ষ্যে কাজ করে। ২০০৪ সালে প্রিন্ট সংস্করণ হিসেবে এর যাত্রা শুরু। নয়া দিগন্তে জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন, তথ্যপ্রযুক্তি, ধর্ম ও লাইফস্টাইলসহ নানা বিষয়ের সংবাদ পরিবেশন করা হয়। তথ্যের নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও সাংবাদিকতার নীতিমালাকে গুরুত্ব দিয়ে প্রতিটি সংবাদ প্রকাশ করা হয়। সত্যের সঙ্গে প্রতিদিন এই স্লোগানকে ধারন করে নয়া দিগন্ত একটি তথ্যবহুল, দায়িত্বশীল ও পাঠকবান্ধব সংবাদপত্র হিসেবে দেশের মানুষের পাশে থাকা এবং সময়োপযোগী ও প্রাসঙ্গিক খবর সবার আগে পৌঁছে দেয়।

৭৫-এর ৭ নভেম্বর সেনাবাহিনী ষড়যন্ত্র মোকাবিলা করে ঘুরে দাঁড়ায়

প্রধানমন্ত্রী ৭৫-এর ৭ নভেম্বর সেনাবাহিনী ষড়যন্ত্র মোকাবিলা করে ঘুরে দাঁড়ায়

প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন সময়ে নানারকম ঘটনায় সশস্ত্রবাহিনীর ঐক্য বিনষ্টের তৎপরতা চললেও ২০০৯ সালে ফেব্রুয়ারি মাসে সশস্ত্রবাহিনীর উপর সর্বগ্রাসী আঘাতটি এসেছিল। সেই আঘাতটির ফলে বাংলাদেশে কী ঘটেছিল সেটি আমাদের সবার জানা।

ডিভোর্স ছাড়াই বিয়ের মামলা : খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তামিমা

ডিভোর্স ছাড়াই বিয়ের মামলা : খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তামিমা

বিয়ের আগে ডিভোর্স সম্পন্ন না করার অভিযোগে করা মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানাকে ঢাকার আদালত খালাস দিয়েছেন, কারণ অভিযোগ প্রমাণিত হয়নি।

পাকিস্তানের হামলায় আফগানিস্তানে নারী ও শিশুসহ নিহত ১৩

পাকিস্তানের হামলায় আফগানিস্তানে নারী ও শিশুসহ নিহত ১৩

পাকিস্তান বেসামরিক বাড়িঘরে বোমা হামলা চালিয়েছে। এসব হামলায় ১১ শিশু, এক নারী ও এক বৃদ্ধসহ মোট ১৩ জন নিহত হয়েছেন।

FIFA World Cup 2026

ফিফা বিশ্বকাপ ২০২৬

১২ জুন - ২০ জুলাই ২০২৬

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড

আগামীকাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের

আগামীকাল শুরু হচ্ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে ইতিহাসের সবচেয়ে বড় এই আসরে ৪৮টি দল অংশ নিচ্ছে।

স্টেডিয়ামে লাগানো হবে ছাউনি, ক্রিকেটারদের জন্য কেনা হচ্ছে বাস

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পূর্ব গ্যালারিতে প্রথমবারের মতো ছাউনি স্থাপন, সুইমিং পুল ও আধুনিক জিম নির্মাণসহ নানা সংস্কারকাজের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পাশাপাশি জাতীয় ক্রিকেট দলের জন্য নিজস্ব টিম বাস কেনার সিদ্ধান্তও নেয়া হয়েছে।

বিশ্বকাপ ফুটবলের সূচি

আগামী ১১ জুন মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে ৪৮ দলের বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। গ্রুপ পর্ব শেষে নকআউট পর্ব পেরিয়ে ১৯ জুলাই নিউজার্সিতে ফাইনাল অনুষ্ঠিত হবে।

দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে ‘সুদূরপ্রসারী রূপরেখা’ গ্রহণ উত্তর কোরিয়া-চীনের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাম্প্রতিক পিয়ংইয়ং সফরে উত্তর কোরিয়া ও চীনের মধ্যে নেতারা দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে একটি ‘সুদূরপ্রসারী রূপরেখা’ গ্রহণ করেছেন।

ফিলিপাইনে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৬

সোমবার মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে বহু ভবন ধসে পড়ে, ভূমিধসের ঘটনা ঘটে এবং দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়।

জোহানেসবার্গে গুলিবর্ষণে নারীসহ নিহত ১২

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে গুলিবর্ষণে নারীসহ ১২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো নয়জন।

গিনিতে খনি ধসে ১১ জনের মৃত্যু

গিনিতে একটি স্বর্ণের খনি ধসে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে এবং আরো কয়েকজন নিখোঁজ রয়েছেন।

রাজনৈতিক অস্থিরতায় ঘি ঢালছে নিষিদ্ধ আ’লীগ

রাজনৈতিক অস্থিরতার সুযোগ কাজে লাগিয়ে ফ্যাসিস্ট আমলের সুবিধাভোগীরা অর্থনৈতিক সেক্টরকেও অস্থিতিশীল করতে তৎপরতা চালাচ্ছে। বিশেষ করে ব্যাংকিং জগতের আইকন ইসলামী ব্যাংককে ধসিয়ে দিতে কৌশলে ফ্যাসিস্ট সরকারের লুটেরাগোষ্ঠী কলকাঠি নাড়ছে। অপরদিকে পান থেকে চুন খসলেই ফ্যাসিস্ট আমলের এক শ্রেণীর সুবিধাভোগী গোষ্ঠী সেগুলো ফুলিয়ে ফাঁপিয়ে চটকদার ফটোকার্ড তৈরি করে কিংবা সত্য-মিথ্যার সংমিশ্রণে কন্টেন্ট ক্রিয়েট করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়ে হাইপ তুলছে। আবার কখনো কখনো মিথ্যা তথ্য দিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজব ছড়িয়ে রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবেশ ঘোলাটে করার জন্য নিষিদ্ধ আওয়ামী লীগের কট্টোর সমর্থক ও নেতাকর্মীরা পেছন থেকে কলকাঠি নাড়ছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

আগামী ৫ অর্থবছরের জন্য ব্যক্তি-শ্রেণীর করমুক্ত আয়সীমা চূড়ান্ত

আগামী দুই অর্থবছরে তিন লাখ ৭৫ হাজার টাকা পর্যন্ত আয়ের জন্য করদাতাদের কর দিতে হবে না। এর পরের তিন লাখ টাকার জন্য ১০ শতাংশ, পরবর্তী চার লাখ টাকায় ১৫ শতাংশ, পরবর্তী পাঁচ লাখ টাকার জন্য ২০ শতাংশ, তার পরবর্তী ২০ লাখ টাকা আয়ের জন্য ২৫ শতাংশ এবং অবশিষ্ট টাকার জন্য ৩০ শতাংশ হারে আয়কর দিতে হবে।

কেন্দ্রীয় ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার তহবিল সহায়তা কামনা

ব্যাংকটির সিআরআর সংরক্ষণের প্রয়োজনীয়তা প্রায় সাত হাজার কোটি টাকা। কিন্তু সাম্প্রতিক সময়ে গ্রাহকদের অর্থ উত্তোলনের কারণে এই রিজার্ভ কমে প্রায় ২ হাজার ৬০০ কোটি টাকায় নেমে এসেছে। অথচ বিতর্কিত ব্যক্তি খুরশিদ আলমকে চেয়ারম্যান নিয়োগের আগে অর্থাৎ সাত কার্যদিবস আগে ইসলামী ব্যাংকের সিআরআর প্রয়োজনের তুলনায় উদ্বৃত্ত ছিল। তবে ব্যাংকটির কর্মকর্তারা বলছেন, পরিস্থিতি উদ্বেগজনক হলেও এটি কোনো দেউলিয়াত্ত বা আর্থিক ধসের ইঙ্গিত নয়। বরং এটি মূলত স্বল্পমেয়াদি তারল্য ব্যবস্থাপনার একটি চ্যালেঞ্জ, যা কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা ও গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনার মাধ্যমে সমাধান করা সম্ভব।

জ্যৈষ্ঠজুড়ে শ্রীমঙ্গলে আনারসের সুবাস

চলতি মৌসুমে উপজেলায় ৪২৫ হেক্টর জমিতে হানিকুইন, জায়ান্ট কিউ ও এমডি-২ জাতের আনারসের চাষ হয়েছে। এসব বাগান থেকে মোট ছয় হাজার ৮২১ টন আনারস উৎপাদিত হয়েছে, যার সম্ভাব্য বাজারমূল্য প্রায় ১২ দশমিক ৪২ কোটি টাকা।

অনলাইনে কেনাকাটা করেন দেশের ১৪.৪ শতাংশ মানুষ

বিবিএসের জরিপ অনুযায়ী, দেশে ১৪.৪ শতাংশ মানুষ অনলাইনে কেনাকাটা করেন; এ ক্ষেত্রে ঢাকা বিভাগ সবচেয়ে এগিয়ে (২১.৩%) এবং বরিশাল সবচেয়ে পিছিয়ে (৮.৭%)। অনলাইনে সবচেয়ে বেশি কেনা হয় পোশাক-জুতা, আর ক্রেতাদের প্রধান অভিযোগ হলো অর্ডার অনুযায়ী সঠিক পণ্য না পাওয়া ও নিম্নমানের পণ্য পাওয়া।

গাজার যুদ্ধবিরতি এগিয়ে নিতে কায়রোতে আলোচনা শুরু

গাজায় বিদ্যমান ভঙ্গুর যুদ্ধবিরতি এগিয়ে নিতে মধ্যস্থতাকারী দেশগুলো ও বিভিন্ন ফিলিস্তিনি গোষ্ঠীর মধ্যে কায়রোতে আলোচনা শুরু হয়েছে।

গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭২৯৭১

ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাজার ৯৭১ হয়েছে এবং এক লাখ ৭৩ হাজার ১২ জন আহত হয়েছেন।

গাজায় হামলায় হামাস কমান্ডার নিহত, দাবি ইসরাইলের

দক্ষিণ গাজায় ইসরাইলি হামলায় হামাসের একজন কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরাইল।

গাজায় ইসরাইলি হামলায় নারীসহ নিহত ৭

ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় শনিবার (৬ জুন) ইসরাইলি হামলায় দুই নারীসহ কমপক্ষে সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

পশ্চিম তীরে ইসরাইলি গুলিতে ৭ মাসের শিশু নিহত

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি গুলিতে সাত মাস বয়সী এক শিশু নিহত হয়েছে।