শুরুতেই ধাক্কা খেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ওভারেই হারায় সাইফ হাসানের উইকেট। তবে এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্ত মিলে টানছেন দলকে।
মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টসে হেরে ব্যাট করছে টাইগাররা। মিরপুরে বেলা ১১টায় শুরু হয়েছে খেলা। এখন পর্যন্ত ১৬ ওভারে ১ উইকেট হারিয়ে এসেছে ১০২ রান।
দ্বিতীয় ওভারেই নাথান এলিসের বলে লাবুশানেকে ক্যাচ দিয়ে ফেরেন সাইফ (৫)। এরপর শান্তকে নিয়ে তানজিদ তামিম ধরেন হাল। দু’জনের জুটিতে আর কোনো বিপদ ছাড়াই পাওয়ার প্লেতে আসে ৬২ রান।
শান্ত ও তামিম স্বাচ্ছন্দ্যেই খেলছেন এখন। ইতোমধ্যে পঞ্চাশ পেরিয়ে গেছেন তামিম। ক্যারিয়ারের সপ্তম ফিফটি ছুঁয়েছেন ৪১ বলে। অন্যদিকে ফিফটির পথে আছেন শান্ত। ৫০ বলে ৪৬ রানে ব্যাট করছেন তিনি।
দু’জনের জুটিতে ৮৮ বলে এসেছে ৯২ রান।



