লোড হচ্ছে...

ব্যাংক খাতের বর্তমান সঙ্কট মোকাবেলায় সরকারের অন্যতম প্রধান দায়িত্ব হওয়া উচিত ইচ্ছাকৃত খেলাপি ঋণ এবং অর্থপাচারের বিরুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। ব্যাংক খাতে বিশাল ক্ষত সৃষ্টি হয়েছে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়, তাই রাষ্ট্রকেই এ সমস্যা সমাধানে দৃঢ়ভাবে এগিয়ে আসতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ব্যাংকের অর্থ আত্মসাৎ বা পাচারের ক্ষতি যেন সাধারণ আমানতকারী ও করদাতাদের ঘাড়ে চাপিয়ে দেয়া না হয়, বহন করতে না হয়। দুর্বল ব্যাংককে প্রয়োজনীয় সহায়তা দেয়ার পাশাপাশি যারা অনিয়মের মাধ্যমে ব্যাংকের অর্থ ক্ষতিগ্রস্ত করেছেন, তাদের স¤পদ থেকে ক্ষতি পুনরুদ্ধারের ব্যবস্থা করতে হবে। সরকারকে একই সাথে ব্যাংক পরিচালনা, ঋণ অনুমোদন, সংশ্লিষ্ট পক্ষকে ঋণ দেয়া এবং বড় ঋণের ওপর কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে। কারণ শুধু অতীতের অর্থ উদ্ধার করলেই হবে না; ভবিষ্যতে যাতে একই ধরনের ঘটনা আবার না ঘটে, তার জন্য ব্যাংকিং সুশাসন ও নিয়ন্ত্রণব্যবস্থাও শক্তিশালী করতে হবে।

দেশের অর্থনীতিতে বেসরকারি খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাখ লাখ মানুষ এই খাতে কাজ করে পরিবার চালাচ্ছেন; কিন্তু দুঃখজনক হলেও সত্য, কর্মীদের শ্রম ও সময়ের যথাযথ মূল্যায়ন সব প্রতিষ্ঠান করে না। অনেক প্রতিষ্ঠান কর্মীদের কাছ থেকে দায়িত্বের চেয়ে বেশি কাজ আদায় করলেও সেই অনুপাতে বেতন, সুযোগ-সুবিধা কিংবা নিরাপত্তা নিশ্চিত করে না।
৫ দিন আগে

ডিগ্রি (পাস) কোর্স তিন বছরের পরিবর্তে দুই বছর মেয়াদে চালু করে শিক্ষার্থীদের আইসিটি দক্ষতা ও আন্তর্জাতিক ভাষা দক্ষতা অর্জনের মাধ্যমে তাকে দক্ষ মানবসম্পদে রূপান্তরিত করা সম্ভব। এর মাধ্যমে ডিগ্রি (পাস) কোর্স অর্জনকারীরা অল্প সময়ে দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে কর্মসংস্থান অর্জন করতে সক্ষম হবে। এতে ডিগ্রি (পাস) কোর্স অর্থবহ হয়ে উঠবে, শিক্ষার্থীর সংখ্যাও ক্রমেই বাড়বে এবং এনটিআরসিএর মাধ্যমে অনেক শিক্ষকও নিয়োগপ্রাপ্ত হবেন।
৮ দিন আগে

৫১ বছর আগে দুই দেশ কূটনীতির একটি দরজা খুলেছিল। আজ বাংলাদেশের সামনে অর্থনীতির আরও বড় একটি দরজা খুলছে। বৈশ্বিক উৎপাদনের নতুন মানচিত্রে বাংলাদেশ সেই দরজার সামনে দাঁড়িয়ে আছে। ট্রেনটি হয়তো ইতিমধ্যে স্টেশন ছেড়ে দিয়েছে—কিন্তু এখনও সময় আছে উঠে পড়ার। শর্ত একটাই: শুধু যাত্রী হয়ে নয়, নিজের ভবিষ্যৎ গন্তব্য ঠিক করে সেই ট্রেনে উঠতে হবে।
১৪ দিন আগে

তথ্য অধিকার কেবল একটি আইন নয়, এটি রাষ্ট্র ও নাগরিকের পারস্পরিক আস্থার ভিত্তি। তাই তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করা মানে শুধু একটি আবেদন গ্রহণ বা তথ্য সরবরাহ করা নয়; বরং রাষ্ট্রের কর্মকান্ডকে জনগণের কাছে উন্মুক্ত করা। স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগ অপরিহার্য। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, গণমাধ্যম, নাগরিক সমাজ ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগেই এ অধিকার বাস্তব অর্থে প্রতিষ্ঠিত হতে পারে। তাহলেই তথ্য হবে ক্ষমতার হাতিয়ার নয়, জনগণের অধিকার।
১৭ দিন আগে

২০২৩ সালে বুশরা আফরিনকে ঢাকার চিফ হিট অফিসার হিসেবে সামনে আনার পর তার পারিবারিক পরিচয় নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। কিন্তু সমসাময়িক তথ্য অনুযায়ী, পদটি ডিএনসিসির নিয়মিত সাংগঠনিক পদ ছিল না এবং তাকে সরাসরি ডিএনসিসি নিয়োগ দেয়নি।
২০ দিন আগে

বাংলাদেশে দুর্নীতির সবচেয়ে ভয়ংকর রূপ সম্ভবত প্রকাশ্যে ঘুষ চাওয়া নয়। আরো ভয়ংকর হলো আইন ও বিধির মধ্যকার অস্পষ্টতাকে পুঁজি করে নাগরিককে এমন জায়গায় নিয়ে যাওয়া, যেখানে বৈধ কাজের জন্যও তাকে অবৈধ পথের কথা ভাবতে হয়।
২৫ দিন আগে

পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের এক-দশমাংশজুড়ে বিস্তৃত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল অঞ্চল। স্বাধীন বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রের মূলনীতি হলো সব নাগরিকের জন্য সমান অধিকার, সমান সুবিধা...
২৬ দিন আগে

বাংলাদেশের সংবিধানের ৩১ অনুচ্ছেদে আইন অনুযায়ী আচরণ পাওয়াকে নাগরিকের অবিচ্ছেদ্য অধিকার হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। উচ্চ আদালতও সরকারি দায়িত্ব পালনে আইন ও বিধি অক্ষরে ও মর্মে অনুসরণের প্রয়োজনীয়তার কথা বলেছেন।
২৬ দিন আগে
