লোড হচ্ছে...

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

মো: মাহমুদুল হাসান ঘটনাস্থলে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তিনি বলেন, সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ২ মিনিটে মার্কেটটিতে আগুন লাগে। খবর পেয়ে ৫টা ৪ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের তীব্রতা বিবেচনায় পরে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। একপর্যায়ে ১০টি ইউনিটের সাথে স্পেশাল রেসপন্স টিম ও একটি লাইটিং ইউনিট যুক্ত হয়ে মোট ১২টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। ফায়ার সার্ভিসের প্রায় ১৫০ জন কর্মী এ কাজে অংশ নেন। তাদের সাথে স্থানীয় দুই থেকে তিন শ’ বাসিন্দা ও স্বেচ্ছাসেবী উদ্ধারকাজে সহায়তা করেন।
২ দিন আগে

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো: সজিব উর রহমান জানান, ‘খবর পেয়ে পুলিশ কাজলা মোল্লা কলেজের সামনে গিয়ে ফালু মিয়াকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে পথচারীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
২ দিন আগে

সোমবার সন্ধ্যা ৬টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। তাদের দুজনকে উদ্ধার করে রাত সাড়ে ১১টার দিকে ঢামেক বার্ন ইউনিটে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
৩ দিন আগে

কিশোরগঞ্জের হোসেনপুরে পুকুর সেচতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
৩ দিন আগে

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মুনসুর খান প্লাজার আগুন ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। তবে সরু গলি, ভবনের পাশে থাকা বিদ্যুতের খুঁটি এবং জট পাকানো বৈদ্যুতিক ও ওয়াইফাই তারের কারণে আগুনের উৎসে পানি পৌঁছাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকর্মীদের।
৩ দিন আগে

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মুনসুর খান প্লাজার আগুন চার ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনিট বাড়িয়ে ১০টি করা হয়েছে। এরই মধ্যে ওই ভবন থেকে পাশের আরেকটি ভবনে আগুন ছড়িয়ে পড়েছে।
৩ দিন আগে

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।
৩ দিন আগে

নিহত হওয়ার আগে বিমানে বসে মাওলানা মো: নাসরুল্লাহ বদরপুরী তার জীবনের শেষ পোস্টটি করে গেছেন, যেখানে ছিল বাইতুল্লাহর সান্নিধ্য পাওয়ার আবেগঘন আকুতি।
৪ দিন আগে

রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
৫ দিন আগে

রাত ৯টা ৪০ মিনিটের দিকে আশুলিয়া জামগড়া এলাকায় একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ও ডিপিজেড ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
৬ দিন আগে

চট্টগ্রামের মিরসরাইয়ে সাপের কামড়ে মোহাম্মদ হাসান (৮) নামের এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। উপজেলার হাইতকান্দি ইউনিয়নের জগদীশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
৬ দিন আগে

ভোলার লালমোহনে ভাড়া বাসা থেকে চরফ্যাশন দলিল লেখক সমিতির সভাপতি ও শিক্ষক আবদুল্লাহ আল মাহমুদের (৩৮) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
৬ দিন আগে

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে জানান, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
৬ দিন আগে

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করে হানিফ পরিবহনের বাসের দরজা ভেঙে ভেতরে আটকে পড়া যাত্রীদের নিরাপদে বের করে আনা হয়।
৬ দিন আগে

টাঙ্গাইলের ঘাটাইলে মাছ ধরার সময় বজ্রপাতে সাইফুল ইসলাম (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
৭ দিন আগে
