বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন চীনের হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনের সাইডলাইনে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন (সিসিইসিসি) সভাপতি চেন সিচাংয়ের সাথে বৈঠক করেছেন।
আজ বৃহস্পতিবার সকালে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে তারা মংলা এলাকায় একটি সম্ভাব্য দ্বিতীয় চীনা অর্থনৈতিক অঞ্চল নিয়ে আলোচনা করেন।
সিসিইসিসি পরিচালিত প্রকল্পগুলোতে বিশ্বজুড়ে বাংলাদেশী কর্মীদের নিয়োগের জন্য সম্ভাব্য সহযোগিতা নিয়েও আলোচনা হয়।



