ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (৯ জুন) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন প্রদীপ চন্দ্র দাস ওরফে হোসেন মোহাম্মদ ওরফে দীপু (৩৯), মো: আব্দুর রহমান (২৬), মো: হৃদয় (২৭), মো: তরিকুল ইসলাম (৩১), মো: গোলাম মোর্শেদ (২৮), মো: জাহাঙ্গীর আলম (২৬), তরিকুল ইসলাম (২৮), মো: বাবুল (২৫), মো: সাইফুল ইসলাম (২৩), মো: কামাল (৩৫), ইয়াছিন হাসান সেন্টু (৩৩), মুয়ীদুল ওমর (নাহিদ), হৃদয় (২৬), মো: জুয়েল রানা (৩০), মো: বিল্লাল (২৭), মো: শাহাবুদ্দিন হাওলাদার (৪৫), শাওন (১৯), মো: তালহা জোবায়ের (২০), মো: শফিউল ইসলাম (৩৫), মেহেদী হাসান (২৩), মো: জাকারিয়া (জাকারুল) (২২), মো: মেহেদী হাসান (২০), মো: জুনায়েদ (২০), মো: শরিফুল ইসলাম (২২), মো: ফয়জুল করিম (২৬), মো: পিয়াস (৩০), মো: আসিফ (২২), ফয়সাল (২৪), আল আমিন (২২), মো: জাহিদুল (২৫), মো: জাহিদ হোসেন (৪০), মো: সোহেল রানা (২৯), মো: নিপু (২৪), মো: জাহাঙ্গীর হোসেন (৪৩) ও মো: রফিকুল ইসলাম ডলার (৩৭)।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে তেজগাঁও থানায় চারজন, শেরেবাংলা নগর থানায় পাঁচজন, মোহাম্মদপুর থানায় ১৭ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় চারজন ও হাতিরঝিল থানায় পাঁচজন রয়েছে।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। বাসস



