নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম মেধা তালিকায় বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৮ জুন) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী এ ভর্তি কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় ভিসি গোলাম রব্বানী শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। পাশাপাশি তিনি ভর্তি সংক্রান্ত কাজের যথাযথ ডকুমেন্টেশনের প্রতি গুরুত্বারোপ করেন।
পরে তিনি মেধাতালিকায় স্থান পাওয়াদের মধ্য থেকে দুইজন শিক্ষার্থীর হাতে ভর্তি ফরম তুলে দিয়ে ভর্তি কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক ও বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, ভর্তি পরিচালনা কমিটির সদস্যগণসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।



