মাদারীপুরে আগুনে গবাদিপশুসহ ৩টি ঘর পুড়ে ছাই, দগ্ধ ২

কালকিনি ফায়ার সার্ভিসের লিডার মহিদুল ইসলাম জানান, আগুনের ঘটনায় তিনটি গবাদিপশু দগ্ধ হয়েছে। বসতঘরসহ তিনটি ঘর পুড়ে গেছে। এতে প্রায় আট থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur

মাদারীপুরের কালকিনিতে আগুনে বসতঘরসহ তিনটি ঘর ও একটি গবাদিপশু পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে গৃহকর্তাসহ দগ্ধ হয়েছেন দুইজন।

মঙ্গলবার (৯ ‍জুন) সকালে উপজেলার রমজানপুরে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, সকালে ওই এলাকার রেজাউল করিম হাওলাদারের বসতঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলে ব্যর্থ হন। পরে খবর পেয়ে কালকিনি ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই বসতঘরসহ তিনটি ঘর ও একটি গবাদিপশু পুড়ে যায়।

অন্য গবাদিপশুগুলো আগুন থেকে বাঁচাতে গিয়ে বাড়ির মালিক রেজাউলসহ একজন পথচারী দগ্ধ হন। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে অজ্ঞাতপরিচয় ওই পথচারীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কালকিনি ফায়ার সার্ভিসের লিডার মহিদুল ইসলাম জানান, আগুনের ঘটনায় তিনটি গবাদিপশু দগ্ধ হয়েছে। বসতঘরসহ তিনটি ঘর পুড়ে গেছে। এতে প্রায় আট থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।