দৈনিক নয়া দিগন্ত বাংলাদেশের একটি জনপ্রিয় ও নির্ভরযোগ্য গণমাধ্যম, যা প্রতিদিন পাঠকদের কাছে সর্বশেষ খবর, বিশ্লেষণ, ও ঘটনার পেছনের সত্য তুলে ধরার লক্ষ্যে কাজ করে। ২০০৪ সালে প্রিন্ট সংস্করণ হিসেবে এর যাত্রা শুরু। নয়া দিগন্তে জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন, তথ্যপ্রযুক্তি, ধর্ম ও লাইফস্টাইলসহ নানা বিষয়ের সংবাদ পরিবেশন করা হয়। তথ্যের নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও সাংবাদিকতার নীতিমালাকে গুরুত্ব দিয়ে প্রতিটি সংবাদ প্রকাশ করা হয়। সত্যের সঙ্গে প্রতিদিন এই স্লোগানকে ধারন করে নয়া দিগন্ত একটি তথ্যবহুল, দায়িত্বশীল ও পাঠকবান্ধব সংবাদপত্র হিসেবে দেশের মানুষের পাশে থাকা এবং সময়োপযোগী ও প্রাসঙ্গিক খবর সবার আগে পৌঁছে দেয়।
বিরোধী দলের তীব্র আপত্তি র্যাব বিলুপ্ত করে ‘এসআরবি’ বিল পাস
বৃহস্পতিবার র্যাব বিলুপ্ত করে ‘এসআরবি বিল, ২০২৬’ পাসের আগে সংসদে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে তুমুল বিতর্ক হয়েছে।
র্যাবের নাম বদলে নতুন মোড়কে পুরনো বাহিনী নয় : বিরোধীদলীয় নেতা
‘জাতি র্যাব বিলুপ্তি চেয়েছিল, একই বাহিনীকে শুধু নতুন নামে ফিরিয়ে আনা নয়। জনগণ ও সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারের মতামত নিয়ে প্রয়োজনীয়তা ও কাঠামো নতুন করে পর্যালোচনা না করে এমন একটি আইন পাস করা উচিত নয়।’
সংসদে পররাষ্ট্রমন্ত্রী সমমর্যাদার ভিত্তিতে ভারতের সাথে সম্পর্ক চায় সরকার
‘সীমান্ত সংক্রান্ত বিষয় নিয়ে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ে বছরে দুইবার বৈঠক অনুষ্ঠিত হয়। সর্বশেষ গত জুনে এ বৈঠক হয়েছে।’
পাকিস্তানের তিন ক্রিকেটারকে গোয়েন্দা সংস্থার তলব
সূত্রের তথ্য অনুযায়ী, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রথমে ইমাম ও রিজওয়ানের মোবাইল ফোন নিজেদের হেফাজতে নেয়। পরে ফোন দুটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এরপর তদন্তের অংশ হিসেবে এনসিসিআইএ দুই ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠায়।
ঝলক দেখানো মিরাজকে বিশ্বমানের বললেন ইমরান তাহির
নবীর মতো অভিজ্ঞ ও গুরুত্বপূর্ণ একজন বোলারের শূন্যতা পূরণ করা সহজ ছিল না। তবে প্রথম ম্যাচেই দারুণ বোলিং করে সেই ঘাটতি পূরণের আভাস দিয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।
ভারতকে হারিয়ে ফাইনালে ওঠার চ্যালেঞ্জ বাংলাদেশের
ভারতে হারিয়ে ফাইনালের টিকিট কাটতে পারবেন কি জ্যোতিরা—সেটিই এখন দেখার।
ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য রাষ্ট্রীয় সম্মানিতে ১১০০ কোটি টাকা বরাদ্দ : ধর্মমন্ত্রী
‘এ বরাদ্দের মাধ্যমে ৮৬ হাজার ৭০৯টি প্রতিষ্ঠানের দুই লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় নেতা ও সেবাকর্মীকে রাষ্ট্রীয় সম্মানির আওতায় আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
লোহিত সাগরে ইয়েমেনি বন্দরের নিয়ন্ত্রণ নিলো হাউছিরা
লোহিত সাগরের দক্ষিণ বহির্গমন পথ এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেব প্রণালীর ওপর হাউছিরা নিজেদের নিয়ন্ত্রণ আরো বাড়িয়েছে এবং কৌশলগত হানিশ দ্বীপপুঞ্জের ওপর হামলা চালাচ্ছে।
পূর্ব চীনের বন্দরে কার্গো জাহাজে ভয়াবহ আগুন : ২০ প্রাণহানি
দুপুরের দিকে জাহাজের ভেতর থেকে ঘন ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা যায়, যা নিমেষেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়। দুর্ঘটনার ভয়াবহতা দেখে দ্রুত পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নীতি নির্ধারকরা।
পরমাণু নজরদারির ছদ্মবেশে রাজনৈতিক খেল : জাতিসংঘে ত্রিমুখী আঘাতের মুখে এবার ইরান
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তেহরানের পারমাণবিক নথি পাঠাতে আইএইএর বোর্ড অব গভর্নরস একটি বিতর্কিত প্রস্তাব অনুমোদন করেছে।
ইউক্রেনে রুশ হামলায় নারীসহ নিহত ৭
ইউক্রেনজুড়ে রুশ বাহিনীর হামলায় নারীসহ কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ হামলা চালানো হয়।
ছাত্রশিবিরের তিন নেতার ওপর হামলায় জড়িতদের গ্রেফতার দাবি
গোপালগঞ্জে ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতাসহ তিন ছাত্রনেতার ওপর সংঘটিত হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়, উদ্বেগজনক এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য অশনিসংকেত।
বাংলাদেশের নিরাপত্তায় নতুন চ্যালেঞ্জ
মিয়ানমারের গৃহযুদ্ধ এখন আর কেবল ওপারের অভ্যন্তরীণ সঙ্কট নয়, বরং তা বাংলাদেশের দোরগোড়ায় এক জটিল ভূরাজনৈতিক ও নিরাপত্তার ঝুঁকি তৈরি করেছে। রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর সাথে দীর্ঘ লড়াইয়ের পর বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) বাংলাদেশসংলগ্ন সীমান্তের মংডু, বুথিডং এবং চিন রাজ্যের পালেতোয়া অঞ্চলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। ২৭১ কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের পুরোটাই এখন আরাকান আর্মির একচ্ছত্র নিয়ন্ত্রণে। এর ফলে কক্সবাজারের টেকনাফ-উখিয়া এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ি-ঘুমধুম সীমান্তের ওপারে রাষ্ট্রীয় কোনো কর্তৃপক্ষ না থাকায় বাংলাদেশ অভ্যন্তরে ত্রিমুখী সশস্ত্র গোষ্ঠীর অবাধ আনাগোনা ও তৎপরতা উদ্বেগজনক হারে বেড়েছে।
হাজার কোটি টাকা ব্যয়েও কমেনি মশার উপদ্রব কাটেনি ডেঙ্গুর শঙ্কা
ঢাকার দুই সিটি করপোরেশন মশক নিধনে গত এক দশকে হাজার কোটি টাকার বেশি ব্যয় করলেও রাজধানীতে মশার ঘনত্ব ও ডেঙ্গুর প্রাদুর্ভাব কমানো সম্ভব হয়নি। দেশে মোট ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর ৬০ শতাংশের বেশি ঘটে ঢাকাতেই। চলতি বছরসহ গত কয়েক বছরের পরিসংখ্যান প্রমাণ করে, বিপুল বাজেট বরাদ্দ সত্ত্বেও এডিস মশার প্রজনন নিয়ন্ত্রণে কার্যকর কোনো সাফল্য আসেনি।
সৌর-বিপ্লবের সুযোগ
সৌরবিদ্যুতের প্রযুক্তিতে নীরব কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন শুরু হয়েছে। এতদিন সূর্যের আলোকে বিদ্যুতে রূপান্তরের প্রায় পুরো শিল্পই নির্ভর করেছে সিলিকনভিত্তিক ফটোভোলটাইক বা পিভি প্রযুক্তির ওপর। এখন সেই ব্যবস্থার ওপর নতুন একটি স্তর বসিয়ে একই জায়গা থেকে আরো বেশি বিদ্যুৎ উৎপাদনের চেষ্টা চলছে। প্রযুক্তিটির নাম পেরোভস্কাইট-সিলিকন ট্যান্ডেম সোলার সেল।
বাবা যে আর ফিরবেন না, তা জানে না ছোট্ট জুই
রিফাতের স্ত্রী ও ছোট্ট মেয়েকে ঘিরেই ছিল তার সংসার। কর্মসূত্রে স্ত্রী ও কন্যাকে নিয়ে চট্টগ্রাম সেনানিবাসের সরকারি বাসভবনে বসবাস করতেন তিনি।
ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জনের পরিচয় শনাক্ত
হামলার বিভিন্ন ভিডিও থেকে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তকৃত সকলেই ইতালিতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় বলে শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম।
টাকের ওষুধে এবার সত্যিই চুল গজাবে?
আপাডাসিটিনিব নামের ওই ওষুধ নিয়ে দুটি তৃতীয় ধাপের ক্লিনিক্যাল পরীক্ষার ফল বেশ আশাব্যঞ্জক। গবেষণাটি প্রকাশিত হয়েছে জামা ডার্মাটোলজিতে।
গাজায় ইসরাইলি হামলায় একই পরিবারের ৪ সদস্য নিহত
যুদ্ধবিরতি সত্ত্বেও ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি বাড়ি লক্ষ্য করে চালানো ইসরাইলি বিমান হামলায় একই পরিবারের চার সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এ হামলা চালানো হয়।
ইসরাইলের মিত্র হচ্ছে স্লোভেনিয়া
ফিলিস্তিনিদের প্রতি ইসরাইলের আচরণ নিয়ে সম্প্রতি ইউরোপের বেশিভাগ দেশের সাথে ইসরাইলের সম্পর্কে শীতলতা তৈরি হলেও স্লোভেনিয়া এই প্রবণতার বিপরীত পথে হাঁটছে।
ফিলিস্তিনিদের বহিষ্কারের ইসরাইলি পরিকল্পনার অজানা দিক
আগামী সাত বছরের মধ্যে গাজা উপত্যকা থেকে প্রায় ২০ লাখ ফিলিস্তিনিকে বহিষ্কারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে পরিকল্পনাটি বাস্তবায়নে বড় ধরনের বাধা রয়েছে।
গাজায় ইসরাইলি হামলায় ৭ ফিলিস্তিনি নিহত
ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন। বেশ কয়েকটি স্থানে রাতভর হামলা চালিয়েছে ইসরাইল।
ফিলিস্তিনিদের উচ্ছেদে ইসরাইলি পরিকল্পনার নিন্দা জানাল ৮ দেশ
সৌদি আরব, মিসর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ বা বিতাড়িত করতে ইসরাইলি পরিকল্পনার নিন্দা জানান।














































































