দৈনিক নয়া দিগন্ত বাংলাদেশের একটি জনপ্রিয় ও নির্ভরযোগ্য গণমাধ্যম, যা প্রতিদিন পাঠকদের কাছে সর্বশেষ খবর, বিশ্লেষণ, ও ঘটনার পেছনের সত্য তুলে ধরার লক্ষ্যে কাজ করে। ২০০৪ সালে প্রিন্ট সংস্করণ হিসেবে এর যাত্রা শুরু। নয়া দিগন্তে জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন, তথ্যপ্রযুক্তি, ধর্ম ও লাইফস্টাইলসহ নানা বিষয়ের সংবাদ পরিবেশন করা হয়। তথ্যের নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও সাংবাদিকতার নীতিমালাকে গুরুত্ব দিয়ে প্রতিটি সংবাদ প্রকাশ করা হয়। সত্যের সঙ্গে প্রতিদিন এই স্লোগানকে ধারন করে নয়া দিগন্ত একটি তথ্যবহুল, দায়িত্বশীল ও পাঠকবান্ধব সংবাদপত্র হিসেবে দেশের মানুষের পাশে থাকা এবং সময়োপযোগী ও প্রাসঙ্গিক খবর সবার আগে পৌঁছে দেয়।

হাদির হত্যাকারী ও হাসিনাকে ফিরিয়ে দেয়ার অনুরোধ পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ

হাদির হত্যাকারী ও হাসিনাকে ফিরিয়ে দেয়ার অনুরোধ পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ

বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশ আশা করে, ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করবে। একই সাথে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হত্যাকারীদের বাংলাদেশে ফিরিয়ে দেয়ার বিষয়েও ভারতের প্রতি অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়।

এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা : প্রধানমন্ত্রী

এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা : প্রধানমন্ত্রী

‘দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদী শোষণ-শাসন বাংলাদেশকে একটি ঋণ নির্ভর ও আমদানি নির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছে। শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশসহ সকল ক্ষেত্রে ভঙ্গুর এই রাষ্ট্রটি এবার পুনর্গঠনের পালা। দেশ পুনর্গঠনের এই যাত্রা পথে এসডিজি’র গুরুত্বপূর্ণ ভূমিকা অনস্বীকার্য।’

বিমসটেক সম্মেলনে প্রধানমন্ত্রীর যোগদানের বিষয়ে এখনো কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি

পররাষ্ট্রমন্ত্রী বিমসটেক সম্মেলনে প্রধানমন্ত্রীর যোগদানের বিষয়ে এখনো কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি

‘বিমসটেকের চেয়ারপারসন হিসেবে প্রধানমন্ত্রীকে যে আমন্ত্রণ জানানো হয়েছে, সেটি প্রধানমন্ত্রী হিসেবে তাকে দেয়া আমন্ত্রণের সাথে এক নয়। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সরকার গঠনের দিন একটি চিঠি দিয়েছিলেন। ৩ তারিখের ওই চিঠিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছিল।’

পাকিস্তানের আমন্ত্রণে ইসলামাবাদ যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও স্পিকার

পাকিস্তানের আমন্ত্রণে ইসলামাবাদ যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও স্পিকার

দুই প্রতিবেশী দেশের মধ্যে ক্রমবিকাশমান সম্পর্কের একটি স্বাভাবিক অংশ হলো এই দ্বিপক্ষীয় সফর এবং পারস্পরিক যোগাযোগ বিনিময়।

মার্কিন নির্ভরতা নেই, মক্কা চুক্তিতে ভয় দেখছে না ইরান

মার্কিন নির্ভরতা নেই, মক্কা চুক্তিতে ভয় দেখছে না ইরান

মধ্যপ্রাচ্যে নিরাপত্তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমার স্পষ্ট সংকেত দিচ্ছে এই ঘটনা।

যুক্তরাষ্ট্র শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালী খোলা হবে না : ইরান

যুক্তরাষ্ট্র শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালী খোলা হবে না : ইরান

যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দেয়াসহ একাধিক দাবি যুক্তরাষ্ট্র মেনে না নেয়া পর্যন্ত হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া হবে না বলে রোববার (৯ আগস্ট) জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি)।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা সংস্থার প্রধান হলেন মোহসেন রেজাই

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা সংস্থার প্রধান হলেন মোহসেন রেজাই

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডসের (আইআরজিসি) সাবেক প্রধান মোহসেন রেজাইকে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা সংস্থার প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

ইয়েমেনে হাউছিদের হামলায় নিহত ৭

ইয়েমেনে হাউছিদের হামলায় নিহত ৭

ইয়েমেনের লোহিত সাগরের বন্দর নগরী মোচায় হাউছি গোষ্ঠীর হামলায় সামরিক কর্মী ও বেসামরিক নাগরিকসহ সাতজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৩০ জন।

ইরান যুদ্ধ পরাজিত হয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প : মার্কিন সিনেটর ক্রিস মারফি

ইরান যুদ্ধ পরাজিত হয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প : মার্কিন সিনেটর ক্রিস মারফি

'মার্কিন যুক্তরাষ্ট্র আরো দুর্বল হচ্ছে, ইরান আরো শক্তিশালী হচ্ছে।'

আইসিসির মাসসেরার দৌড়ে তানজিদ তামিম

জিম্বাবুয়ে সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই সংস্করণেই ব্যাট হাতে আলো ছড়িয়েছেন তানজিদ। এই দৌড়ে আরো আছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক ও ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গ্রিভস।

১১ বছর পর পিএসজিতে ফিরলেন লুকাস ডিনে

৩৩ বছর বয়সী ফরাসি আন্তর্জাতিক খেলোয়াড় ডিনের বেড়ে ওঠা প্যারিস অঞ্চলে। ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত দুই মৌসুম পিএসজিতে খেলার ১১ বছর পর আবারো ক্লাবটিতে ফিরলেন তিনি।

স্ত্রী-সন্তানকে খাওয়ানোর টাকাও পাঠাতে পারছি না : বাংলাদেশ ২০ দলের কোচ

নিজের নিরাপত্তা নিয়ে তিনি বলেন, ‘গতকাল ঢাকায় ও আজ আমি এমন কিছু পরিস্থিতির সম্মুখীন হয়েছি, যা আমাকে অত্যন্ত অস্বস্তিকর বোধ করিয়েছে। এর মাঝে গাড়ির কাছে এসে তাতে ধাক্কা দেয়া ও আমাকে ঘিরে ধরে অর্থ চাওয়া। এ ছাড়াও বেশ কয়েকবার ব্যক্তিগতভাবেও অনেকে আমার কাছে আর্থিক সাহায্য চেয়েছেন।’

ব্যাংককে বারে আগুন : বার মালিকের বিরুদ্ধে মামলা করবে পুলিশ

‘অবহেলার কারণে মৃত্যু, গুরুতর আহত হওয়া, ক্ষতি ও অগ্নিকাণ্ড ঘটানো, অপরাধমূলক দুষ্কর্ম এবং লাইসেন্স ছাড়া বিনোদনকেন্দ্র পরিচালনাসহ ছয়টি অভিযোগে গত সপ্তাহে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।’

উত্তর কোরিয়ার হ্যাকারদের হাতে কৃত্রিম বুদ্ধিমত্তা : বাড়ছে সাইবার হামলার ঝুঁকি

এআই প্রযুক্তি সাইবার অপরাধ জগতে বড় ধরনের পরিবর্তন এনেছে। এতে করে অপরাধীদের জন্য হ্যাকিং করা আগের চেয়ে অনেক সহজ হয়ে গেছে।

ভারতের ঝাড়খন্ডে ছাত্র আন্দোলনে লাঠিচার্জ পুলিশের

পুরনো বিধানসভা ভবন থেকে নতুন বিধানসভা ভবন পর্যন্ত হবে শান্তিপূর্ণ একটি অভিযানের ডাক দিয়েছিলেন আন্দোলনকারীরা।

পাকিস্তানের আমন্ত্রণে ইসলামাবাদ যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও স্পিকার

দুই প্রতিবেশী দেশের মধ্যে ক্রমবিকাশমান সম্পর্কের একটি স্বাভাবিক অংশ হলো এই দ্বিপক্ষীয় সফর এবং পারস্পরিক যোগাযোগ বিনিময়।

এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের ছাত্রদলের শুভেচ্ছা

এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের ছাত্রদলের শুভেচ্ছা

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি যারা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেনি, তাদের প্রতি সমমর্মিতা ও ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছে সংগঠনটি।

বাংলাদেশে গৃহযুদ্ধের ছক কষছে ভারত?

আলোচনার মূল বক্তব্য হচ্ছে, সরকার চাইবে না হাসিনা এখনই ফিরে আসুক। কারণ সরকার রাজনৈতিক দিক থেকে এখনো ততটা শক্তিশালী বা গুছিয়ে ওঠার অবস্থানে নেই। হাসিনা ফিরলে তার অনুসারী বা আওয়ামী লীগ সমর্থক এবং তাদের বিরোধী মব বা জামায়াত-সমর্থিত গোষ্ঠীগুলোর মধ্যে মুখোমুখি সঙ্ঘাত সৃষ্টি হতে পারে, যা দেশকে একটি ছোটখাটো গৃহযুদ্ধ বা অস্থিরতার দিকে নিয়ে যেতে পারে।

অর্থনীতির পুনরুদ্ধারে তিন বড় ঝুঁকি

বাংলাদেশের অর্থনীতির বর্তমান অবস্থাকে সরলভাবে ‘ঘুরে দাঁড়ানো’ বলা যেমন ঠিক হবে না, তেমনি একে সঙ্কটগ্রস্ত অর্থনীতি বলেও পুরো চিত্রটি ধরা যাবে না। বরং এটি বাহ্যিক ভারসাম্য পুনর্গঠনের সাথে অভ্যন্তরীণ অর্থনৈতিক দুর্বলতার সহাবস্থান- যেখানে বৈদেশিক খাত অর্থনীতিকে সময় কিনে দিচ্ছে, কিন্তু কাঠামোগত সংস্কার ছাড়া সেই স্বস্তি দীর্ঘস্থায়ী নাও হতে পারে।

টিটিপি সংযোগে দুই ফ্রন্টে তদন্ত, ঝুঁকিতে কক্সবাজার

টিটিপি বাংলাদেশে তাদের নেটওয়ার্কের জাল বুনেছে। তাদের উদ্দেশ্য সীমান্তবর্তী এলাকাসহ দেশের সব জেলায় নেটওয়ার্ক গড়ে তোলা। এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তারা তাদের পরিকল্পনায় অনেকটাই এগিয়ে গেছে। ফলে দেশে বড় ধরনের হামলা বা নাশকতার আশঙ্কায় আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো তৎপর হয়ে উঠেছে।

কুষ্টিয়ায় এসএসসিতে ৩ শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ পাশ

এসএসসি ও সমমানের পরীক্ষায় হাসিব ড্রীম স্কুল, কুষ্টিয়া পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ ও সানআপ ইন্টারন্যাশনাল স্কুলের পাশের হার শতভাগ।

বিদেশ ভ্রমণ প্যাকেজের মূল্য দেয়া যাবে টাকায়

বাংলাদেশ ব্যাংক বলেছে, এই সুবিধা শুধু প্রকৃত বিদেশ ভ্রমণসেবার জন্য ব্যবহার করা যাবে। অন্য কোনো উদ্দেশ্যে অর্থ স্থানান্তর, নিশ্চিত বুকিং বা চুক্তিগত দায়বদ্ধতা ছাড়া আগাম অর্থ পাঠানো কিংবা ভ্রমণ ব্যয়ের আড়ালে মূলধনী হিসাবের লেনদেন এ ব্যবস্থার আওতায় করা যাবে না।

প্রতি পাঁচ ইসরাইলির একজন দেশ ছাড়ার চিন্তায়: সমীক্ষায় চাঞ্চল্য

আগামী নির্বাচনে ইসরাইলিদের দেশত্যাগের এই প্রবণতা অন্যতম প্রধান আলোচনার বিষয় হতে যাচ্ছে।

এক মাসে ১০৮ সাংবাদিক আক্রান্ত : ফিলিস্তিনে থামছে না ইসরাইলি হামলা

সাংবাদিকদের কাজের গতি থমকে দিতেই চালানো হচ্ছে চরম নির্যাতন।

গাজা নিয়ে ট্রাম্পের ১৫ দফা নাকচ করল নেতানিয়াহু

হামাসের ছোট-বড় সব ধরনের অস্ত্র সমর্পণের শর্ত জুড়ে দিয়ে নেতানিয়াহু আরো জানান, তিনি প্রধানমন্ত্রী থাকা পর্যন্ত কোনো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে দেয়া হবে না।

ইসরাইলি বন্দীশিবিরে ডা. হুসাম, জীবন বাঁচানোর আকুতি গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের

বন্দী অবস্থায় ডা. হুসামের মাথা, চোখ এবং বুকে মারাত্মক আঘাতের খবর পাওয়া গেছে। উপযুক্ত চিকিৎসার অভাবে দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি ঘটছে।