- হোম >
- বিস্তারিত >
- ঢাকা দক্ষিণের বাসিন্দারা অসি'র
নগর-মহানগর
ঢাকা দক্ষিণের বাসিন্দারা অসি'র
সন্ত্রাস-চাঁদাবাজি
আবু সালেহ আকন
ভাই আমরা অসহায়। চঁাঁদা দিয়ে সমঝোতা করে বসবাস করতে হচ্ছে। বংশানুক্রমে যারা এই এলাকার বাসিন্দা, যুগ যুগ ধরে যারা এলাকায় সম্মানের সাথে বসবাস করে আসছেন, এলাকায় বিচার-সালিশ করেছেন, তারাও অসহায়। সন্ত্রাসীদের ভয়ে তারা অসি'র দিন কাটাচ্ছেন। এই হচ্ছে ঢাকা দক্ষিণের পরিসি'তি। সন্ত্রাসীদের ভয়ে অনেকেই নিজ ব্যবসায়প্রতিষ্ঠানে যেতে পারছেন না। এমনকি বাসাবাড়িতে রাতে ঘুমাতেও অনেকে ভয় পান। ওই এলাকার বাসিন্দারা বলেছেন, তারা প্রশাসনের সহায়তা চেয়ে পাচ্ছেন না।
গত সোমবার রাতে রাজধানীর কদমতলী এলাকায় খুন হয়েছেন ৮৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজিদুর রহমান সাজু (২৬)। রাতে ব্যাটমিন্টন খেলার সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। এ সময় দুর্বৃত্তদের হামলায় আরো তিনজন আহত হন। স'ানীয় সূত্র জানায়, এই এলাকায় প্রায়ই খুন-খারাবির ঘটনা ঘটছে। এলাকার সন্ত্রাসীরা এখন বেপরোয়া। সন্ত্রাসীদের চঁাঁদাবাজিতে অসি'র হয়েছেন স'ানীয় বাসিন্দারা। এর আগে এই এলাকায় মোহাম্মদ উল্লাহসহ বেশ কয়েকজন সরকারদলীয় নেতাকর্মী খুন হয়েছেন। সাজু হত্যার ঘটনায় সুনির্দিষ্টভাবে সন্ত্রাসীদের নাম উল্লেখ করে মামলা হলেও এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। কদমতলী থানার ওসি বলেছেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ডেমরা, শ্যামপুর, যাত্রাবাড়ী ও কদমতলী থেকে শুরু করে পুরনো ঢাকার লক্ষ্মীবাজার, কলতাবাজার, ধোলাইখাল, নারিন্দা, বাংলাবাজার, সদরঘাট, ইসলামপুর, গেণ্ডারিয়া ও নয়াবাজারসহ ওই এলাকার বেশির ভাগ বাসিন্দা আতঙ্কের মধ্যে। অনেকে জানালেন, ভয় না পেয়ে উপায় কী? যেখানে পুলিশ কর্মকর্তাকে গুলি করে লাশ ফেলে দেয়, নির্বাচিত ওয়ার্ড কমিশনারকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়, সেখানে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা কোথায়? পথে পথে যারা কাগজ কুড়ায় তাদের বস্তার মধ্যে আগ্নেয়াস্ত্র পাওয়া গেলে মানুষ নিরাপদ থাকবে কিভাবে? ভয়ে এই এলাকার মানুষ সন্ত্রাসীদের বিরুদ্ধে মুখ খুলেন না। কারো কাছে কিছু বলবেন সে ক্ষেত্রেও নিরাপদ নয়। পথে শত শত মানুষ ঘুরছে। কে সন্ত্রাসীদের সহযোগী বলা মুশকিল। তাই সন্ত্রাসীদের বিরুদ্ধে কেউ কিছু বলেন না। সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলার বিষয় জানতে পারলে বা পত্রপত্রিকায় নাম ছাপা হলে চঁাঁদার পরিমাণ বেড়ে যাবে বলে সবার আশঙ্কা। সাধারণ মানুষ অনেক সন্ত্রাসীর নামই মুখে নেন না। এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর অনেক সদস্যও ভয়ে ডাকাত শহীদের মতো অনেক সন্ত্রাসীর নাম উচ্চারণ করেন না। বিশেষ করে শ্যামপুর, সূত্রাপুর, বংশাল, গেণ্ডারিয়া, কোতোয়ালি ও লালবাগের অনেক পুলিশ রয়েছেন যারা ভয়ে ওই নামটি উচ্চারণ করতে চান না।
গত বছর সন্ত্রাসীদের হাতে নিহত হন বংশাল থানার অপারেশন অফিসার (সেকেন্ড অফিসার) গৌতম কুমার রায়। মৃত্যুকালে তিনি বংশাল থানার অপারেশন অফিসার থাকলেও এর আগে তিনি চাকরি করেছেন সূত্রাপুর থানার সেকেন্ড অফিসার হিসেবে। তারও আগে ছিলেন নদীর ওপাড়ের কেরানীগঞ্জের দারোগা। ঘুরেফিরে প্রায় অর্ধযুগ পুরনো ঢাকার বিভিন্ন থানায় চাকরি করেছেন। অনেক সন্ত্রাসীকে তিনি গ্রেফতার করেছেন, অনেক সন্ত্রাসীর বিরুদ্ধে মামলার চার্জশিট দিয়েছেন। গৌতম হত্যাকাণ্ডের পর ওই এলাকার অনেক পুলিশ সদস্যই সাবধানে পা ফেলছেন। তাদের অনেকে সন্ত্রাসীদের নিয়ে ঘাঁটাঘাঁটি করতে চান না।
স'ানীয় সূত্র জানায়, পুরনো ঢাকার বেশির ভাগ খুনের ঘটনায় একটি নাম বারবার উঠে আসে আর তা হচ্ছে ডাকাত শহীদ। ভারতে অবস'ান করে পুরনো ঢাকার বিভিন্ন এলাকায় এককভাবে সে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে পুলিশ ও স'ানীয় সূত্র জানায়। ২০০৩ সালের পর থেকে ঢাকায় অবস'ান না করার কারণে তাকে গ্রেফতার করতে পারছে না আইন প্রয়োগকারী সংস'া। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী নয়া দিগন্তকে বলেন, ডাকাত শহীদের অনেক সদস্য প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছে। কিন' তারাও গ্রেফতার হচ্ছে না। সূত্র জানায়, প্রতি মাসে কোটি কোটি টাকার চঁাঁদাবাজি হচ্ছে এই ডাকাত শহীদের নামেই।
স'ানীয় সূত্র জানায়, এই এলাকায় নতুন নতুন মুখ দেখা যাচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ডে। আবার দীর্ঘ দিন জেলে ছিল এমন অনেক সন্ত্রাসী ছাড়া পেয়ে আগের মতোই সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। ফলে গোটা এলাকায় এখন চরম অসি'রতা বিরাজ করছে।
বিস্তারিত মন্তব্য
মন্তব্য করার জন্যে লগইন করুন-
- জামিন নাকচ, ৩৩ নেতা জেলে বিস্তারিত
- ফজলুল কাদের চৌধুরীর সাথে আমার সাক্ষাৎ হয়েছিল বিস্তারিত
- প্রত্যাবর্তন বিস্তারিত
- মির্জা ফখরুল, খোকাসহ ১৪ বন্দীকে ডিভিশন অন্যরা সাধারণ সেলে বিস্তারিত
- ওসামাকে হত্যা করেনি যুক্তরাষ্ট্র তার স্বাভাবিক মৃত্যু হয়েছে বিস্তারিত
- আন্দোলনের কৌশল নিয়ে নেতাদের সাথে খালেদা জিয়ার বৈঠক বিস্তারিত
- বিরোধী নেতাদের নির্যাতন দেশবাসী কখনোই মেনে নেবে না : জামায়াত বিস্তারিত
- রাজধানী হঠাৎ স্থবির বিস্তারিত
- আইএমএফের ঋণ শর্তসাপেক্ষেই হয় বিস্তারিত
- শফিক রেহমানকে আদালতে তলব বিস্তারিত


