দৈনিক নয়া দিগন্ত বাংলাদেশের একটি জনপ্রিয় ও নির্ভরযোগ্য গণমাধ্যম, যা প্রতিদিন পাঠকদের কাছে সর্বশেষ খবর, বিশ্লেষণ, ও ঘটনার পেছনের সত্য তুলে ধরার লক্ষ্যে কাজ করে। ২০০৪ সালে প্রিন্ট সংস্করণ হিসেবে এর যাত্রা শুরু। নয়া দিগন্তে জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন, তথ্যপ্রযুক্তি, ধর্ম ও লাইফস্টাইলসহ নানা বিষয়ের সংবাদ পরিবেশন করা হয়। তথ্যের নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও সাংবাদিকতার নীতিমালাকে গুরুত্ব দিয়ে প্রতিটি সংবাদ প্রকাশ করা হয়। সত্যের সঙ্গে প্রতিদিন এই স্লোগানকে ধারন করে নয়া দিগন্ত একটি তথ্যবহুল, দায়িত্বশীল ও পাঠকবান্ধব সংবাদপত্র হিসেবে দেশের মানুষের পাশে থাকা এবং সময়োপযোগী ও প্রাসঙ্গিক খবর সবার আগে পৌঁছে দেয়।

সখিপুরে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ৪

সখিপুরে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ৪

মঙ্গলবার (৯ জুন) ভোরে উপজেলার কালিয়া বাজার এলাকায় সখীপুর-সাগরদিঘী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রশাসনে সুদূরপরাহত মেধার মূল্যায়ন

প্রশাসনে সুদূরপরাহত মেধার মূল্যায়ন

রাষ্ট্রীয় ক্ষমতায় আসার আগেই প্রশাসনের কর্মকর্তাদের মেধা, সক্ষমতা ও দক্ষতার ভিত্তিতে (মেরিটোক্র্যাসি) পদোন্নতি ও পদায়নের জোরালো ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ সংসদ নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর সরকারের ১৮০ দিনের কর্মসূচিতেও মেরিটোক্র্যাসির বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার কথা বলা হয়। তবে সরকার গঠনের তিন মাস পেরিয়ে গেলেও প্রশাসনের বাস্তব চিত্রে এর প্রতিফলন দেখা যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। উল্টো অনেক সৎ, দক্ষ ও যোগ্য কর্মকর্তাকে রাজনৈতিক ‘ট্যাগ’ দিয়ে দায়িত্ব থেকে সরিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) বা অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে সংযুক্ত করা হয়েছে।

তনু হত্যা মামলায় সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ তনু হত্যা মামলায় সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

অস্ট্রেলিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ

বাংলাদেশ আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে সম্ভাব্য একাদশে তানজিদ-সাইফের উদ্বোধনী জুটি, মাঝের সারিতে শান্ত-লিটন-হৃদয় এবং অলরাউন্ডার হিসেবে মিরাজ-মোসাদ্দেককে নিয়ে মাঠে নামতে পারে; বোলিং আক্রমণে থাকবেন রিশাদ, নাহিদ, মোস্তাফিজ ও শরিফুল।

ফুটবলের ডামাডোলের মাঝেই আজ মাঠে নামছে বাংলাদেশ

ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মাঝেই আজ মিরপুরে শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ; ১৫ বছর পর দ্বিপক্ষীয় ওয়ানডে লড়াইয়ে নামছে দু’দল।

জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

ইনিংসকে আরো টেনে নিয়ে ৮৪ বলে সেঞ্চুরি স্পর্শ করেন জাকির। এরপর ৯৭ বলে ১১৯ রান করে আউট হন তিনি। এছাড়া অমিত হাসান ৩১ ও ইয়াসির আলি করেন ৩৪ রান।

নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আটক সম্পদ মুক্তি ছাড়া কোনো চুক্তি নয় : ইরান

ইরান জানিয়েছে, জব্দ করা অর্থ ফেরত ও নিষেধাজ্ঞা প্রত্যাহার ছাড়া যুক্তরাষ্ট্রের সাথে কোনো চুক্তি সম্ভব নয়; পাশাপাশি তারা অভিযোগ করেছে, ওয়াশিংটন খসড়া সমঝোতায় অগ্রহণযোগ্য পরিবর্তন এনেছে এবং যুদ্ধবিরতি লঙ্ঘন হলে তা আলোচনাকে ক্ষতিগ্রস্ত করবে।

ইরানে নতুন হামলা না চালাতে নেতানিয়াহুকে ট্রাম্পের সতর্কবার্তা

বৈরুতে ইসরাইলের হামলার জবাবে রোববার রাতে উত্তর ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এর পরপরই ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে ফোনালাপ হয়। ওই আলোচনায় ট্রাম্প ইরানের বিরুদ্ধে পাল্টা হামলা থেকে বিরত থাকার আহ্বান জানান।

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫

ফিলিপাইনের সিভিল ডিফেন্স অফিসের সর্বশেষ তথ্যমতে, নিহতদের মধ্যে ৩১ জন সোকসারগেন অঞ্চলের এবং চারজন দাভাও এলাকার বাসিন্দা। এছাড়া এখনও কয়েকজন নিখোঁজ রয়েছেন।

আকাশসীমা পুনরায় খুলে দিয়েছে ইরাক

কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ‘তারা ইরাকের সব বিমানবন্দর থেকে যাত্রীবাহী ও বাণিজ্যিক ফ্লাইটের জন্য আকাশসীমা পুনরায় খুলে দিচ্ছে।’

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

অননুমোদিত ও ভুয়া কমিটি প্রদানকারীদের বিরুদ্ধে দলের শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হবে বলে সতর্ক করা যাচ্ছে। সাধারণ নেতাকর্মী ও সাংবাদিকবৃন্দকে এসব বিভ্রান্তিকর তথ্য ও তালিকা থেকে সতর্ক থাকার অনুরোধ জানানো হচ্ছে।

প্রশাসনে সুদূরপরাহত মেধার মূল্যায়ন

রাষ্ট্রীয় ক্ষমতায় আসার আগেই প্রশাসনের কর্মকর্তাদের মেধা, সক্ষমতা ও দক্ষতার ভিত্তিতে (মেরিটোক্র্যাসি) পদোন্নতি ও পদায়নের জোরালো ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ সংসদ নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর সরকারের ১৮০ দিনের কর্মসূচিতেও মেরিটোক্র্যাসির বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার কথা বলা হয়। তবে সরকার গঠনের তিন মাস পেরিয়ে গেলেও প্রশাসনের বাস্তব চিত্রে এর প্রতিফলন দেখা যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। উল্টো অনেক সৎ, দক্ষ ও যোগ্য কর্মকর্তাকে রাজনৈতিক ‘ট্যাগ’ দিয়ে দায়িত্ব থেকে সরিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) বা অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে সংযুক্ত করা হয়েছে।

বাংলাদেশে পুশইনের তিন ভারতীয় রূপকার

এই তিন ভারতীয়ের লেখার মূল মর্মবাণী হচ্ছে বাংলাদেশের রংপুর, চট্টগ্রাম, সিলেটের বেশ কিছু অংশ দখল করে নিতে হবে। কানাডার লুইজিয়ানা যেমন যুক্তরাষ্ট্র কিনে নিয়েছিল প্রয়োজনে রংপুরকে বাংলাদেশকে ২০ বিলিয়ন ডলার খরচ দিয়ে কিনে নিতে হবে। বাংলাদেশ রাজি না হলে প্রয়োজনে সামরিক অভিযান চালিয়ে রংপুর অঞ্চল দখল করে নিতে হবে। শিলিগুড়ি চিকেননেকে ইতিমধ্যে সামরিক স্থাপনা ও ভূগর্ভস্ত রেলপথ নির্মাণের কাজ শুরু করেছে ভারত। বিপরীতে বাংলাদেশের রাজনীতি ও কূটনৈতিক অঙ্গনে এসব বিষয় নিয়ে সরব ও সোচ্চার হওয়া তো দূরের কথা উটপাখির মতো বালুতে মুখ গুঁজে রাখার আত্মবিধ্বংসী এক নীরবতা লক্ষ করা যাচ্ছে।

সর্বাধিক বরাদ্দ শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে

এবারের বাজেটে সরকারের মূল দর্শন থাকবে বিনিয়ন্ত্রণকরণ এবং সৃজনশীল অর্থনীতির মাধ্যমে ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নের রূপরেখা। পাশাপাশি দারিদ্র্য নিরসন, কর্মসংস্থান সৃষ্টি, মানবসম্পদ উন্নয়ন এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে। বাজেটে বিশেষ নজর থাকছে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে, যেখানে বরাদ্দ উল্লেখযোগ্য হারে বাড়ানো হচ্ছে। বিশেষ করে সরকারের ফ্ল্যাগশিপ কর্মসূচি- ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’কে বাজেটে বিশেষ গুরুত্ব দেয়া হবে।

সুুশাসন ও স্বনির্ভরতা

প্রত্যেকে নিজ নিজ অবস্থানে থেকে সব প্রয়াস প্রচেষ্টায় সমন্বয়ের মাধ্যমে সার্বিক উদ্দেশ্য অর্জনের অভিপ্রায়কে অয়োময় প্রত্যয় প্রদান সমাজ উন্নয়নের পূর্বশর্ত। একজন কর্মচারীর পারিতোষিক তার সম্পাদিত কাজের পরিমাণ বা পারদর্শিতা অনুযায়ী না হয়ে; কিংবা কাজের সফলতা ব্যর্থতার দায়দায়িত্ব বিবেচনায় না এনে যদি দিতে হয়; অর্থাৎ কাজ না করেও সে যদি বেতন পেতে পারে, তাহলে দক্ষতা অর্জনের প্রত্যাশা আর দায়িত্ববোধের বিকাশভাবনা মাঠে মারা যাবেই। এ ধরনের ব্যর্থতার বজরা ভারী হতে থাকলে যেকোনো ঊৎপাদনব্যবস্থা কিংবা উন্নয়ন প্রয়াস ভর্তুকির পরাশ্রয়ে যেতে বাধ্য

বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন : কাঠামো ও পরিচালনাগত বাধা

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে যদি মধ্যম আয়ের দেশ থেকে উন্নত দেশের কাতারে নিয়ে যেতে হয়, তবে ‘বড় বাজেটের চটকদার রাজনৈতিক প্রচার’ থেকে বেরিয়ে আসতে হবে। বাজেটের আকার কত বড়, তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো সেই বাজেটের গুণগত বাস্তবায়ন ক্ষমতা কতটুকু। ৬ দশমিক ৫৬ শতাংশ কর-জিডিপি অনুপাত নিয়ে ঋণনির্ভর মেগা প্রকল্পের ফানুস ওড়ানো সামষ্টিক অর্থনীতির জন্য চরম বিপজ্জনক। ঋণের সুদের বোঝা যেভাবে শিক্ষা ও স্বাস্থ্যের মতো মৌলিক খাতকে গিলে খাচ্ছে, তা এখনই থামাতে হবে। আন্তর্জাতিক সফল মডেলগুলো থেকে শিক্ষা নিয়ে রাজনৈতিক সদিচ্ছা ও আমলাতান্ত্রিক সংস্কারের মাধ্যমে বাজেট প্রণয়ন ও বাস্তবায়নের কাঠামোগত এই অচলাবস্থা ভাঙা এখন সময়ের দাবি।

আইন পেশা, ন্যায়বিচার ও এক বিতর্কিত বিচারপ্রক্রিয়া

যুদ্ধাপরাধের এ বিচারপ্রক্রিয়ার প্রকৃত ট্র্যাজেডি বা নির্মমতা কেবল এখানে সীমাবদ্ধ ছিল না যে, রাজনীতিকরা যেকোনো মূল্যে সাজা বা দণ্ডাদেশ চেয়েছিলেন; কারণ রাজনীতিবিদরা সর্বদা তাদের নিজস্ব রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে চাইবেন। আসল ব্যর্থতাটি নিহিত ছিল আমাদের আইনজীবী সমাজের একটি বড় অংশ এবং গণমাধ্যমসহ রাষ্ট্রের বহুবিধ প্রতিষ্ঠানের স্বতঃস্ফূর্ত আপসের মধ্যে, যারা নিজেদের স্বাধীনতাকে রাজনৈতিক আনুগত্যের কাছে সম্পূর্ণ সমর্পণ করেছিল। আইনজীবীরা যখন তাদের স্বাধীন সত্তা হারিয়ে যেকোনো আইনি প্রশ্নকে কোনো নির্দিষ্ট দলের সঙ্কীর্ণ চশমা দিয়ে দেখতে শুরু করেন, তখন ন্যায়বিচার অবধারিতভাবে চরম বিপর্যয়ের সম্মুখীন হয়

ধানের ব্যবহার সীমিতকরণ ও খাদ্যাভ্যাস পরিবর্তন

ধানের উৎপাদন বৃদ্ধি যেমন জরুরি, তেমনি ধানের ব্যবহার যৌক্তিক পর্যায়ে সীমিত করে বিকল্প ও পুষ্টিকর খাদ্যের দিকে জনগণকে উৎসাহিত করাও সময়ের দাবি। খাদ্যাভ্যাসে এ পরিবর্তন শুধু একটি কৃষি নীতি নয়; এটি বাংলাদেশের দীর্ঘমেয়াদি খাদ্যনিরাপত্তা ও টেকসই উন্নয়নের পূর্বশর্ত।

তীব্র গরমে বেড়েছে তালের শাঁসের চাহিদা

উপজেলার ছেংগারচর বাজার, সুজাতপুর বাজার, নতুন বাজারসহ বিভিন্ন বাজারে জমজমাটভাবে বিক্রি হচ্ছে তালের শাঁস। পাইকারি ও খুচরা-উভয় ধরনের ক্রেতার ভিড় রয়েছে।

অনলাইনে কেনাকাটা করেন দেশের ১৪.৪ শতাংশ মানুষ

বিবিএসের জরিপ অনুযায়ী, দেশে ১৪.৪ শতাংশ মানুষ অনলাইনে কেনাকাটা করেন; এ ক্ষেত্রে ঢাকা বিভাগ সবচেয়ে এগিয়ে (২১.৩%) এবং বরিশাল সবচেয়ে পিছিয়ে (৮.৭%)। অনলাইনে সবচেয়ে বেশি কেনা হয় পোশাক-জুতা, আর ক্রেতাদের প্রধান অভিযোগ হলো অর্ডার অনুযায়ী সঠিক পণ্য না পাওয়া ও নিম্নমানের পণ্য পাওয়া।

গাজার যুদ্ধবিরতি এগিয়ে নিতে কায়রোতে আলোচনা শুরু

গাজায় বিদ্যমান ভঙ্গুর যুদ্ধবিরতি এগিয়ে নিতে মধ্যস্থতাকারী দেশগুলো ও বিভিন্ন ফিলিস্তিনি গোষ্ঠীর মধ্যে কায়রোতে আলোচনা শুরু হয়েছে।

গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭২৯৭১

ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাজার ৯৭১ হয়েছে এবং এক লাখ ৭৩ হাজার ১২ জন আহত হয়েছেন।

গাজায় হামলায় হামাস কমান্ডার নিহত, দাবি ইসরাইলের

দক্ষিণ গাজায় ইসরাইলি হামলায় হামাসের একজন কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরাইল।

গাজায় ইসরাইলি হামলায় নারীসহ নিহত ৭

ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় শনিবার (৬ জুন) ইসরাইলি হামলায় দুই নারীসহ কমপক্ষে সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

পশ্চিম তীরে ইসরাইলি গুলিতে ৭ মাসের শিশু নিহত

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি গুলিতে সাত মাস বয়সী এক শিশু নিহত হয়েছে।